Supreme Court: কোর্টরুমেই ভোট গণনা, ফল ঘোষণা, ইতিহাস তৈরি হল সুপ্রিম কোর্টে
Supreme Court: গণনা হল আদালত কক্ষের অন্দরে। জয়ী প্রার্থীর নাম ঘোষণা করলেন খোদ বিচারপতি। মঙ্গলবার এমনই ঐতিহাসিক ঘটনা ঘটল সুপ্রিম কোর্টে। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে এমনই ভূমিকা নিল শীর্ষ আদালত। আম আদমি পার্টির প্রার্থী কুলদীপ কুমারকে জয়ী ঘোষণা করা হয়েছে।
এদিন সকালে ব্যালট পেপার খতিয়ে দেখার পর রিটার্নিং অফিসারকে ভর্ৎসনা করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ (Supreme Court) । আটটি ভোট বাতিল করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিজেপি নতুন করে ভোট প্রক্রিয়া শুরু করার আবেদন জানালেও, তা বাতিল হয়ে যায়।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে কোনও বাধা না আসে, এমন কিছু না ঘটে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া মিথ্যা হয়ে যায়, তা নিশ্চিত করতে হবে আদালতকে। এমনটাই মন্তব্য করেন বিচারপতি। এমন ব্যতিক্রমী ঘটনায় আদালত পদক্ষেপ করতে পারে বলে মন্তব্য করে বিচারপতিদের বেঞ্চ (Supreme Court)।
গণনার (Supreme Court) পর বিচারপতি বলেন, চণ্ডীগড় পুরনিগমের মেয়র পদের জন্য আপ প্রার্থীকেই নির্বাচিত করা হয়েছে। রিটার্নিং অফিসারকে আদালত নির্দেশ দিয়েছে, তিন সপ্তাহের মধ্যে আদালতে কারণ দর্শাতে হবে যে তাঁর বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। গত জানুয়ারি মাসে এই নির্বাচন ঘিরেই বিতর্ক বাড়ে। জয়ী হয়েছিল বিজেপি। আপ প্রার্থী ওই ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়।
একটি ভিডিয়োতে দেখা যায়, রিটার্নিং অফিসার আটটি ব্যালট পেপার নষ্ট করে দিচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই দৃশ্য। এই দৃশ্য দেখে গণতন্ত্রের হত্যা বলে উল্লেখ করেন বিচারপতি। সেখানে দেখা যায়, ওই ব্যক্তি ক্যামেরার দিকে তাকিয়ে ব্যালট পেপার নষ্ট করে দিচ্ছে। প্রধান বিচারপতি মন্তব্য করেন, ওই অফিসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা উচিৎ।
এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, সব প্রতিষ্ঠান ভেঙে পড়ছে, তাই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল টুইটে লিখেছেন, গোটা নির্বাচন প্রক্রিয়া একটা প্রহসনে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটাই সামনে আনল আরও একবার। শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত গণতন্ত্রকে রক্ষা করবে।
প্রসঙ্গত চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে আপ কংগ্রেসের যৌথ প্রার্থী কুলদীপ কুমার পেয়েছিলেন বারোটি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী মনোজ সোনকার ১৬ ভোট পেয়েছিলেন। তবে বিতর্কের জেরে তিনি পরে ইস্তফাও দেন। আটটি ভোট অবৈধ বলে বাতিল করেন রিটার্নিং অফিসার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications