বোফোর্স মামলায় হিন্দুজা ব্রাদার্সকে ছেড়ে দেওয়ার বিরুদ্ধে আপিল মামলার শুনানি
হিন্দুজা ব্রাদার্সকে বোফোর্স মামলায় ছাড় দেওয়ার রায় জানানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলার শুনানি হওয়ার কথা এদিন সর্বোচ্চ আদালতে।
দিল্লি হাইকোর্ট হিন্দুজা ব্রাদার্সকে বোফোর্স মামলায় ছাড় দেওয়ার রায় জানানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলার শুনানি হওয়ার কথা এদিন সর্বোচ্চ আদালতে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র এই মামলার বিচারের দায়িত্বে থাকছেন। বিজেপি নেতা তথা আইনজীবী অজয় কুমার মামলাটি দায়ের করেছেন। দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে।

২০০৫ সালের ৩১ মে দিল্লি হাইকোর্ট হিন্দুজা ব্রাদার্সকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে তার বিরুদ্ধে সিবিআইকে আবেদন জানাতে দেওয়া হয়নি বলে এখন উঠে এসেছে। শ্রীচাঁদ. গোপীচাঁদ ও প্রকাশচাঁদকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই মামলায় আগরওয়ালের পিটিশন সুপ্রিম কোর্ট ২০০৫ সালের ১৮ অক্টোবর গ্রহণ করেছিল। হাইকোর্ট সমস্ত অভিযোগ থেকে হিন্দুজা ব্রাদার্সকে মুক্তি দিয়ে উল্টে সিবিআইকে দোষারোপ করে। সেসব নিয়েই নচুন করে শুনানি বসবে সর্বোচ্চ আদালতে।












Click it and Unblock the Notifications