পীড়া দিয়েছে সাম্প্রতিক ঘটনা! সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান বিচারপতি সিক্রির
অবসরের পর সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি একে সিক্রি।
অবসরের পর সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি একে সিক্রি। দিন কয়েক আগেই বিচারপতি একে সিক্রির ভোট সিবিআই ডিরেক্টর পদ থেকে অলোক বর্মাকে সরাতে সাহায্য করেছিল। সূত্রের খবর অনুযায়ী সরকারকে তিনি জানিয়েছেন, ৬ মার্চ অবসরের পর সরকারের কোনও চাকরিতে তিনি উৎসাহী নন।

বিরোধীদের তরফে প্রশ্ন
জানা গিয়েছে, বিচারপতি সিক্রিকে লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েট আর্বিট্রাল ট্রাইবুনালের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছিল। যা করা হয়েছিল কেন্দ্রের তরফে। বিরোধীরা কেন্দ্রের এই পছন্দ নিয়ে প্রশ্ন তোলে।

সিস্যাট কী?
লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েট আর্বিট্রাল ট্রাইবুনাল সংক্ষেপে সিস্যাট কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত ৫৩ টি দেশের মধ্যে বিরোধ নিষ্পত্তির জায়গা। চারবছরের জন্য সদস্যদের নির্বাচিত করা হয়। পরবর্তী সময়ে একবার পুনর্নিয়োগের সুযোগ থাকে।
মনে করা হয়েছিল সুপ্রিমকোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি সিক্রি ওই পদে যোগ দেবেন বলে মনে করা হয়েছিল। কেন্দ্রের তরফে গতমাসে, বিচারপতি এসম্পর্কে জানানো হয়েছিল। সেই সময় এই বিচারপতি নিজের সম্মতির কথাও জানিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই পদ ছিল সাম্মানিক। বছরে দু থেকে তিনটি শুনানির জন্য যেতে হত।

বিচারপতির চিঠি কেন্দ্রকে
সূত্রের খবর অনুযায়ী, বিচারপতি সিক্রি কেন্দ্র তাঁর অমতের বিষয়ে চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি লিখেছেন, সাম্প্রতিক কিছু ঘটনা তাঁকে পীড়া দিয়েছে।

কংগ্রেসের দাবি
বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেছেন, সরকারকে সিস্যাটের পদে বিচারপতি সিক্রিকে মনোনীত করার বিষয়ে ব্যাখ্যা করতে হবে।
রাহুল গান্ধী টুইট করে বলেছেন, এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ভয় মোদীকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।
নিজে না থেকে সিবিআই ডিরেক্টর নিয়োগ কমিটিতে বিচারপতি সিক্রিকে মনোনীত করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। নিয়োগ কমিটিতে বিচারপতি সিক্রি প্রধানমন্ত্রীর পক্ষে ভোট দেন।
২০১৩ সালে ৬৫ বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন একে সিক্রি। এর আগে তিনি পঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতির পদেও কাজ করেছেন।












Click it and Unblock the Notifications