করোনা সংকটে অভিবাসী শ্রমিকদের নূন্যতম বেতনের পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের
করোনা সংকটে অভিবাসী শ্রমিকদের নূন্যতম বেতনের পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের
করোনা সংকটে অভিবাসী শ্রমিকদের নূন্যতম বেতনের পক্ষে সওয়াল করতে দেখা গেল সুপ্রিম কোর্টকে। ইতিমধ্যে এই বিষয়ে শীর্ষ আদালতের পক্ষ থেকে কেন্দ্রকে একটি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

অভিবাসী শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের দাবিতে সরব শীর্ষ আদালত
অভিবাসী শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের দাবিতে কয়েকদিন আগেই সামাজিক কর্মী হর্ষ মন্দার এবং অঞ্জলি ভরদ্বাজের করা আবেদনের শুনানি চলাকালীন এদিন সরকার এই রায় দেয় বলে জানা যাচ্ছে। বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি দীপক গুপ্তার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চেই এদিন এই মামলার শুনানী হয়।

শ্রমিকদের জীবনধারণের অধিকার সুনিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ
ভারতীয় সংবিধানে ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে অভিবাসী শ্রমিকদের জীবনধারণের অধিকার সুনিশ্চিত করারা জন্য এদিন কেন্দ্রকে নির্দেশ দিতে দেখা যায় সুপ্রিম কোর্টকে। চলতি মাসের ৭ তারিখের মধ্যেই এই বিষয়ে কেন্দ্রের কাছে রিপোর্টও তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এর আগেও দায়ের দুটি পৃথক জনস্বার্থ মামলা
এদিকে কয়েকদিন আগেই এদিকে অভিবাসী শ্রমিকদের বর্তমান সংকটের বিষয়ে আইনজীবী অলোক শ্রীবাস্ত ও রশ্মী বানসাল পৃথক পৃথক দুটি জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি চলাকালীন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শ্রমিকদের স্থানান্তরের বিষয়টি দক্ষতা ও সতর্কতার সঙ্গে নিশ্চিত করার নির্দেশ দিতে দেখা যায় বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চকে।












Click it and Unblock the Notifications