মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশের দাবি মামলায় নোটিশ দিল সুপ্রিম কোর্ট
মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশের অনুমতি দিতে হবে। এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে।
মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশের অনুমতি দিতে হবে। এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। যার প্রেক্ষিতে শুনানির পর কেন্দ্র ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এসএ বোবডে ও এস আবদুল নাজিরের বেঞ্চ এই মামলা শুনেছে।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, এই মামলা তারা শুনতে রাজি হয়েছে সবরিমালা নিয়ে রায় সামনে এসেছে বলেই। এক মুসলমান দম্পতি সর্বোচ্চ আদালতে মামলাটি করেছে। তাঁদের দাবি, ভারতের মসজিদে মহিলাদের প্রবেশাধিকার না থাকা বেআইনি। তা সংবিধানের ১৪, ১৫, ২১, ২৫ ও ২৯ নম্বর ধারাকে লঙ্ঘন করছে।
আবেদনে বলা হয়েছে, পবিত্র কোরানের কোথাও বা হজরত মহম্মদের বাণীর কোথাও মহিলাদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়নি। পুরুষদের মতো মহিলাদেরও অধিকার রয়েছে মসজিদে প্রবেশ করার।
বর্তমানে জামাত ই ইসলামি ও মুজাহিদ গোষ্ঠীর মহিলারা মসজিদে গিয়ে প্রার্থনা করতে পারেন। তবে সুন্নি মহিলারা তা পারেন না।
এমনকী কোনও মসজিদে মহিলাদের প্রবেশ করতে দেওয়া হলেও তাদের জন্য আলাদা জায়গা থাকে। প্রবেশ ও প্রস্থানের পথ আলাদা হয়।












Click it and Unblock the Notifications