মুসলিমদের বিরুদ্ধে গণপিটুনি-হিংসা বাড়ছে, পিআইএল নোটিশ জারি সুপ্রিম কোর্টের

মুসলিমদের বিরুদ্ধে গণপিটুনি ও হিংসা বাড়ছে উদ্বেগজনকভাবে। শুক্রবার এই মর্মে সুস্পষ্ট নির্দেশিকা ও নির্দেশনা জারি করেছে। ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেনের দায়ের করা পিআইএল পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি জেবি পার্টিওয়ালার ডিভিশন বেঞ্চের তরফে নোটিশ জারি করা হয়।

ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন বা এনএফআইডব্লিউ-এর পক্ষে বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বাল যুক্তি দিয়েছিলেনস বিভিন্ন উচ্চ আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা নিরর্থক। যদি আবেদনকারীকে সংশ্লিষ্ট হাইকোর্টে যেতে বলা হয়, তবে কোনও ফলই হবে না। ক্ষতিগ্রস্তরা কোনও সুরাহাই পাবে না।

পিআইএল নোটিশ সুপ্রিম কোর্টের

কপিল সিব্বাল বলেন, ২০১৮ সালে তেহসিন পুনাওয়ালার রায় সত্ত্বেও ঘটনাগুলি ঘটছে। তাহলে আমরা কোথায় যাব? এটা খুবই গুরুতর বিষয়। সেই রায়ে শীর্ষ আদালত লিঞ্চিং এবং গণরোষের প্রতিরোধে কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্দেশে ব্যাপক নির্দেশিকা জারি করেছিল।

আইনজীবী সুমিতা হাজারিকা এবং রশ্মি সিং এই আবেদনের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি ঘটনা তুলে ধরার চেষ্টা করেছিল। সেই ঘটনায় লিঞ্চিং বা গণপিটুনি ও জনরোষে প্রতিরোধমূলক এবং ফলস্বরূপ পদক্ষেপ নিতে রাজ্য সরকারের ব্যর্থতাই প্রকট হয়েছে।

পিআইএল নোটিশ সুপ্রিম কোর্টের

সাম্প্রতিক ঘটনার উল্লেখ করা হয়েছে এই মর্মে। ২০২৩ সালের ২৮ জুন বিহারের সারান জেলায় গরুর মাংস বহনের সন্দেহে জহারউদ্দিন নামে ৫৫ বছর বয়সী ট্রাক চালককে পিটিয়ে হত্যা করেছিল। এই ঘটনার আগে মহারাষ্ট্রের নাসিকে দুটি পৃথক লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছিল।

২০২৩-এর ২৪ জুন আফান আনসারি ও নাসির হুসেনকে গোমাংস পাচারের সন্দেহে জনতা জয় শ্রীরাম স্লোগান তুলে নির্মমভাবে প্রহার করে। আফান আনসারি এই ঘটনায় মারা যান। নাসির বর্তমানে মুম্বইয়ের রাষ্ট্রীয় কেইএম হাসপাতালে চিকিৎসাধীন। আর ২০২৩ সালের ৮ জুন বয়সী লুকমান আনসারি নাম এক দিনমজুর দুটি গরু পরিবহনের জন্য রাষ্ট্রীয় বজরং দলের সদস্যরা পিটিয়ে হত্যা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+