পতঞ্জলীর বিভ্রান্তিকর বিজ্ঞাপন! অবমাননার নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট, নিশানায় কেন্দ্রও

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল যোগ গুরু রামদেবের সহ-মালিকানাধীন পতঞ্জলী আয়ুর্বেদ। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে সর্বোচ্চ আদালতের তরফে পতঞ্জলীকে অবমাননাকর নোটিশ জারি করা হয়েছে। পাশাপাশি ব্যবস্থা না নেওয়ার জন্য কেন্দ্রকেও টেনেছে সর্বোচ্চ আদালত।

সর্বোচ্চ আদালত এদিন পতঞ্জলী আয়ুর্বেদকে তীব্রভাবে ভর্ৎসনা করে। কেননা গত নভেম্বরে তারা আদালতকে জানিয়েছিল, বিভ্রান্তিকর কোনও বিবৃতি দেওয়া হবে না। তারপরেও তারা তা চালিয়ে গিয়েছে।

Baba Ramdev

রোগ নাশক হিসেবে পতঞ্জলী যে বিজ্ঞাপন দেয়, তা দিতে নিষেধ করেছে সর্বোচ্চ আদালত। এব্যাপারে কোনও বিবৃতি দেওয়া থেকেও সতর্ক করা হয়েছে পতঞ্জলীকে। আদালত প্রশ্ন করেছে, বিজ্ঞাপন কি রোগ প্রতিকারের কথা বলছে? কিন্তু পতঞ্জলী বলতে পারবে না, তাদের পণ্য নির্দিষ্ট রোগ নিরাময় করে।

আদালত প্রশ্ন করেছে, পতঞ্জলী কীভাবে রক্তচাপ, ডায়াবিটিস, আর্থ্রাইটিস, হাঁপানি ও স্থূলতা নিরাময়ের দাবি করতে পারে? আদালত বলেছে, অ্যালোপ্যাথিকে এইভাবে জনসাধারণের চোখে হেয় করা যায় না। পতঞ্জলী কোনওভাবেই অ্যালোপ্যাথির মতো চিকিৎসা পদ্ধতির সমালোচনা করতে পারে না বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত।

সর্বোচ্চ আদালত বলছে, সারা দেশে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সরকার দুই বছর অপেক্ষা করেছে। কিন্তু আইন বলছে এটি নিষিদ্ধ। সরকার চোখ বন্ধ করে বসে রয়েছে বলেও মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। পতঞ্জলীর বিজ্ঞাপনের ক্ষেত্রে সরকার ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ (আপত্তিকর বিজ্ঞাপন) আইন ১৯৫৪-র অধীনে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তাও জিজ্ঞাসা করেছে।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন পতঞ্জলীর বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেন, টিকাদান অভিযান ও আধুনিক ওষুধের বিরুদ্ধে নেতিবাচক বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ করে তা নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ আদালতে আবেদন করে। বিচারপতি হিমা কোহলি ও আহসানউদ্দিন আমানুল্লার বেঞ্চে তার শুনানি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+