NEET-UG 2024 Row: কাউন্সিলিংয়ের স্থগিতাদেশের আর্জি খারিজ, NTA-কে নোটিস সুপ্রিম কোর্টের

নিট ইউজি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ। পড়ুয়াদের বিশ্বাসে আঘাত হানা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। এনটিএকে এই নিয়ে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে এনটিএ কাউন্সিলিংয়ের স্থগিতাদেশ চেয়ে যে আর্জি জানিয়েছিল সেটা খারিজ করে দিয়েছে।

নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। গত ৫ জুন প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল। তারপরেই কাউন্সিলিংয়ে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এনটিএ। কিন্তু সুপ্রিমকোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহেতা তা খারিজ করে দেন। এবং এনটিএকে তীব্র ভর্ৎসনা করেন।

NEET-UG 2024 Row

সুপ্রিম কোর্ট এনটিএকে তীব্র ভর্ৎসনা করে বলেছে ৬৭ জন পরীক্ষার্থীকে প্রথম ব়্যাঙ্ক দেওয়া হয়েছে অনৈতিক ভাবে নম্বর বাড়িয়ে। গত শনিবার এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছিল যে চার সদস্যের প্যানেল তৈরি করা হয়েছে। ১৫০০ জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে নিট ইউজি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায়।

সেই প্যানেলে রয়েছেন ইউপিএসসির চেয়ারম্যান। তিনি পরামর্শ দিয়েছিলেন যে এক সপ্তাহের জন্য এই পরীক্ষার্থীদের কাউন্সিলিং যেন স্থগিত রাখা হয়। এনটিএ-র চেয়ারপার্সন সুবোধ কুমার সিং সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন প্যানেলের এই সিদ্ধান্তের কথাপ্রসঙ্গত উল্লেখ্য কোনও রকম দুর্নীতি হয়নি। মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কোনও রকম প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। একসঙ্গে ৬৭ জনের নম্বর তাহলে কীভাবে বাড়ল ? এবং একসঙ্গে কীভাবে তাঁরা প্রথম আসন পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। এনসিআরটি টেক্সটবুকের বাইরে প্রশ্নপত্র এসেছিল সেকারণেই এই অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+