হাসপাতালের নির্মাণ কাজে অনুমোদন, তবে বন্ধ থাকবে স্কুল কলেজ, দিল্লি সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
হাসপাতালের নির্মাণ কাজে অনুমোদন, তবে বন্ধ থাকবে স্কুল কলেজ, দিল্লি সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
দিল্লির বায়ু দূষণ নিয়ে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। বুধবার আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কেজরিওয়াল সরকারকে। তারপরেই শুক্রবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের কাছে নির্মান কাজের জন্য অনুমতি চেয়েছিল দিল্লি সরকার। সেই আবেদনের প্রক্ষিতে কেবল মাত্র হাসপাতালে নির্মান কাজে অনুমোদন দিেয়ছে শীর্ষ আদালত। তবে স্কুল-কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে নির্দেশিকায় জানিয়েছে। পরবর্তী নির্দেশিকা না বেরোনো পর্যন্ত স্কুল-কলেজ দিল্লিতে বন্ধ থাকবে।

দূষণে জেরবার দিল্লি। দীপাবলির পর থেকেই ধোঁয়ায় ভরে গিয়েছিল দিল্লির আকাশ। দীপাবলির পর থেকেই হাসফাঁস অবস্থা দিল্লিবাসীর। প্রতিবছরের মত এবছরও বিষ বাতাসে ঢেকেছে দিল্লির আকাশ। কোনও ভাবেই এই দূষণ থেকে রাজধানীকে মুক্ত করতে পারছে না দিল্লি সরকার। এই নিয়ে আদালতে মামলাও হয়েছে। তাতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কেজরিওয়াল সরকারকে। গত বুধবার শুনানিতে দিল্লি সরকারকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে দূষণ মোকাবিলার সঠিক পরিকল্পনা আদালতে জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট।
সেই দিনই কেজরিওয়াল সরকার কেন স্কুল খোলা রেখেছে তা নিয়ে সওয়াল করা হয়। ওয়ার্ফ ফ্রম হোম যদি অফিসকর্মীরা করতে পারেন তাহলে কেন বিষ বাতাসে পড়ুয়াদের বেরোতে বাধ্য করা হচ্ছে বলে জানতে চেয়েছিলেন বিচারপতি। তারপরেই শীর্ষ আদালতের দিল্লির সব স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশিকা জারি করে। বৃহস্পতিবার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে কোনও ভাবেই স্কুল কলেজ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত দিল্লির সব কলেজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এরমধ্যে নির্মান কাজ শুরু করার অনুমতি চেয়ে শীর্ষ আদালতে জানিয়েছিল কেজরিওয়াল সরকার। সামগ্রিক ভাবে নির্মান কাজে অনুমতি না দিলেও সুপ্রিম কোর্ট হাসপাতালের নির্মান কাজে অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে উত্তর প্রদেশকেও তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। উত্তর প্রদেশে শুকনো ফসল পড়ানো এবং শিল্পায়নের কারনেই গোটা রাজধানীতে ছড়াচ্ছে দূষণ। এই নিয়ে উত্তর প্রদেশে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত।












Click it and Unblock the Notifications