ধর্মান্তকরণের সব মামলার শুনানি দ্রুত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের
ধর্মান্তকরণের সব মামলার শুনানি দ্রুত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের
একের পর এক ধর্মান্তরণ নিয়ে মামলা জমে রয়েছে শীর্ষ আদালতে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দিয়েছেন ধর্মান্তকরণ বিরোধী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে যত মামলা সুপ্রিম কোর্টে এসেছে সেগুলি একত্র করার। ২ সপ্তাহ পর সব মামলার শুনানি হবে।

দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই ধর্মান্তকরণ বিরোধী আইন কার্যকর করা হয়ে গিয়েছে। সেই সব রাজ্যে একাধিক মামলা সুপ্রিম কোর্টে এসেছে। এলাহাবাদ হাইকোর্ট, উত্তরাখণ্ড হাইকোর্ট, গুজরাত হাইকোর্ট, মধ্য প্রদেশ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক মামলাকারী সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন। সেই সব মামলা একত্রিত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি সিনিয়র আইনজীবী কপিল সিবলকে নির্দেশ দিয়েছেন সব মামলা যেন একত্র করে ফাইল বন্দি করা হয়। ২ সপ্তাহ পরেই সব মামলার শুনানি শুরু হবে।
পাঁচ রাজ্যে থেকে সুপ্রিম কোর্টে আবেদনগুলি এসেছিল। সেগুলি কি আলাদা করে শুনানি করা হবে নিয়ে আদালতে সওয়াল করেছিলেন সিনিয়র অ্যাডভোটেক। তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications