Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madarsa Education Act: উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা ‘বৈধ’, হাইকোর্টের নির্দেশ খারিজ করে রায় সুপ্রিম কোর্টের

Madarsa Education Act: উত্তরপ্রদেশে মাদ্রাসাগুলির তহবিল নিয়ে প্রশ্নে মাদ্রাসা শিক্ষা আইন খারিজের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad Highcourt)। মঙ্গলবার সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা বৈধ (constitutional) বলে উল্লেখ শীর্ষ আদালতের। মাদ্রাসা শিক্ষা আইনকে সাংবিধানিক বলেও ব্যাখ্যা সুপ্রিম কোর্টের।

রাজ্যের মাদ্রাসাগুলি নিয়ে প্রশ্ন তোলে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার। মাদ্রাসাগুলির তহবিল নিয়ে প্রশ্ন তুলে সমীক্ষা চালায় উত্তরপ্রদেশ সরকার। এমনকী সিলেবাস বদলের উদ্যোগও নেয় রাজ্যের শিক্ষা দফতর। জনস্বার্থ মামলা দায়ের হয় এলাহাবাদ হাইকোর্টে। ২২ মার্চের শুনানিতে মাদ্রাসা শিক্ষা আইনকে অসাংবিধানিক (Unconstitutional) নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট।

Madrasa School

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নেতৃত্বাধীন বেঞ্চে মাদ্রাসা শিক্ষা আইন সংক্রান্ত (UP Board of Madarsa Education Act) মামলার শুনানি ছিল। বিচারপতি জেবি পর্দিওয়ালা, মনোজ মিশ্রার উপস্থিত ছিলেন বেঞ্চে।

রায় ঘোষণার সময় প্রধান বিচারপতির বেঞ্চ জানান, মাদ্রাসা শিক্ষা আইন সাংবিধানিক। এই আইন মাদ্রাসার প্রশাসনে সরাসরি হস্তক্ষেপ করে না বলেও জানান বিচারপতিরা। এর আগে গত এপ্রিলে হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত।

তবে সুপ্রিম কোর্টের আরও পর্যবেক্ষণ, মাদ্রাসা আইনে ধর্মীয় প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকায় তা অসাংবিধানিক হতে পারে না। তবে এই আইনের আওতায় 'ফাজ়িল' ও 'কামিল' ডিগ্রি প্রদাবন অসাংবিধানিক। উক্ত দুই ডিগ্রি ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইনের পরিপন্থী।

সুপ্রিম কোর্টের এই রায় প্রায় ১৬ হাজার মাদ্রাসার অন্ততপক্ষে ১৭ লক্ষ পড়ুয়ার কাছে বড় স্বস্তি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এনিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা খলিদ রশিদ ফিরঙ্গী বলেন, "উত্তরপ্রদেশের সরকারই এই আইনের খসড়া তৈরি করেছিল। সরকারের তৈরি আইন কীভাবে অবৈধ হতে পারে?"

প্রসঙ্গত, ২০০৪ সালে সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন কার্যকর করা হয়েছিল 'উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড শিক্ষা আইন।' আইনে মৌলিক পরিকাঠামোগত ভুল রয়েছে বলে উল্লেখ করেছিল এলাহাবাদ হাইকোর্ট। যদিও মঙ্গলবার তা খারিজ করে ওই আইনকে বৈধ ঘোষণা করল সুপ্রিম কোর্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+