RG Kar case: সুপ্রিমে আরজি কর শুনানিতে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ CBI-র, স্টেটাস রিপোর্টে কী কী উল্লেখ?

RG Kar case Hearing: দীর্ঘ এক মাস পর সুপ্রিম কোর্টে মঙ্গলবার দুপুরে শোনা হল আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলা। মুখবন্ধ খামে সপ্তম স্টেটাস রিপোর্ট (Status Report) জমা দিয়েছে সিবিআই (CBI)। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে স্টেটাস রিপোর্ট জমা সিবিআইয়ের।

শিয়ালদহ কোর্টে বিচারপ্রক্রিয়া ও তদন্তের অগ্রগতি আদালতে জানিয়েছে সিবিআই। সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তাতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ধৃত সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের (Abhijit Mondal) বিরুদ্ধে তথ্য থাকতে পারে বলে জানা গিয়েছে।

rg kar

ভয়াবহ খুন ধর্ষণ ও প্রমাণ লোপাটের মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিম্ন আদালতে মামলা কোথায় দাঁড়িয়ে রয়েছে তা জানতে চান প্রধান বিচারপতি। দ্রুত বিচারের দাবি করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। ৪৩ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানায় সিবিআই।

এদিকে আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জশিট গঠন করা হয়েছে। সরকারি পদে থাকা দুই ব্যক্তির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করতে চেয়ে আবেদন জানানো হলেও রাজ্য ভ্রুক্ষেপ করেনি বলে শীর্ষ আদালতে অভিযোগ সিবিআইয়ের।

২৭ নভেম্বর অনুমোদন চাওয়া হয়েছে বলে জানান CBI-এর আইনজীবী তুষার মেহতা। কিন্তু সেই অনুমোদন রাজ্যের তরফে মেলেনি বলে দাবি সিবিআইয়ের আইনজীবীর। সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন চাওয়া হয়েছে বলে জানান তুষার মেহতা।

অভিযোগ নস্যাৎ করলেন রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বল। কোনও অনুমোদনই চাওয়া হয়নি বলে জানান সিব্বল। এরপর রাজ্যকে অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি মার্চ মাসের ১৭ তারিখ। আগামী মাসের মধ্যেই শুনানি শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মোট ৫২ জন সাক্ষী আছেন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং রাজ্যের পদক্ষেপের উপর নজরদারির জন্য নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানান। দাবি জাতীয় টাস্ক ফোর্সকে জানাতে বলেন প্রধান বিচারপতি। ইমেল আইডি মারফত চিকিৎসকরা অভিযোগ জানাতে পারবেন বলে জানান প্রধান বিচারপতি। সব খতিয়ে দেখে ১২ সপ্তাহর পরে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স।

প্রসঙ্গত, ডি ওয়াই চন্দ্রচূড়ের অবসর নেওয়ার পর প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার বেঞ্চে মঙ্গলবার এই প্রথম শুনানি হল আরজি কর ধর্ষণ ও খুন মামলার। শেষবারের মতো গত ৭ নভেম্বর আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। সমস্ত রিপোর্ট নিয়ে দীর্ঘ তিনমাসের মাথায় ২০২৫ সালের মার্চে সুপ্রিম কোর্টে শোনা হবে আরজি কর মামলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+