RG Kar Incident: কোন পথে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি? কোন বিষয়গুলি শুনানিতে উঠতে পারে?

Supreme Court Hearing on R G Kar Incident: আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর ধর্ষণ এবং খুনের মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। গত দু'সপ্তাহ আগে এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছিল সর্বোচ্চ আদালতে।

আজ ফের মামলার শুনানি হবে। দুপুর দুটোর পর এই মামলার শুনানি হবে। শুনানিতে সিবিআই'য়ের তরফে নতুন করে একটি তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে। সেই রিপোর্টে আদৌও প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ সন্তোষ প্রকাশ করেন কিনা সেদিকেই নজর সবার (Supreme Court Hearing on R G Kar Incident) ।

Supreme Court Hearing on R G Kar Incident

জানা যাচ্ছে, আগের মতো আজ মঙ্গলবারও মুখ বন্ধ খামেই তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। একই সঙ্গে এদিন মামলা শুনানিতে আরও বেশ কয়েকটি বিষয় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এখনও পর্যন্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলির পরিকাঠামো তৈরি করতে পারেনি রাজ্য সরকার। এই অবস্থায় দিনের পর দিন অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এই বিষয়টি নিয়ে এদিন জুনিয়র চিকিৎসকদের তরফে আইনজীবী আদালতের সামনে তুলতে পারে।

পাল্টা ব্যাখ্যা দিতে পারেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলও। একই সঙ্গে গত শুনানিতে চিকিৎসকদের তরফে বেশ কিছু প্রভাবশালীর কথা বলা হয়। যারা এখনও আরজি কর মেডিক্যাল কলেজে রয়েছেন। তাদের সাসপেন্ড করার দাবি জানানো হয়েছিল আদালতের কাছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে যাতে রাজ্য দেখে সেই নির্দেশ দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ।

এই বিষয়ে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তাও এদিন উঠতে পারে মামলার শুনানিতে। আরজি কর ধর্ষণ এবং খুনের মামলায় ইতিমধ্যে নিম্ন আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন চিকিৎসকরা। তাঁদের দাবি, সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে তারা হতাশ।

এদিনের শুনানিতে এই বিষয়টিও উঠে আসতে পারে। অন্যদিকে শুধু আরজি কর হাসপাতালেই দুর্নীতি নয়, জাল অনেক হাসপাতালের মধ্যেই ছড়িয়ে পড়ে বলে গত শুনানিতে চিকিৎসকদের তরফে অভিযোগ জানানো হয়। এদিন এই বিষয়েও সিবিআই তথ্য দিতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন কোন পর্যায়ে রয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে পারে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+