সোমবার থেকে শুরু বিতর্কিত অযোধ্যা মামলার শুনানি

অযোধ্যা মামলায় মূল শুনানি শুরু হবে ২৯ অক্টোবর থেকে।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নমাজ পাঠে মসজিদ আবশ্যিক নয় বলে পুরনো রায়কেই ফের নতুন করে মান্যতা দিয়ে ঘোষণা করেছিল শীর্ষ আদালত। সঙ্গে জানিয়েছিল, অযোধ্যা মামলায় মূল শুনানি শুরু হবে ২৯ অক্টোবর থেকে। সেই অনুযায়ী সোমবার থেকে সুপ্রিম কোর্টে হবে অযোধ্যা মামলার শুনানি।

সোমবার থেকে শুরু বিতর্কিত অযোধ্যা মামলার শুনানি

এর আগে সেপ্টেম্বরে শীর্ষ আদালত অন্য একটি রায়ে জানিয়ে দেয়, এই মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠানো হবে না। ২- ১ ব্যবধানে তিন বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়। সেই রায়ে আদালত মসজিদে নমাজ পড়া আবশ্যিক নয় বলে যে আগের রায় দান ছিল, সেটাকেই না বদলিয়ে রেখে দিয়েছে।

কারণ ওই মামলাটি আসলে মসজিদের জমি নিয়ে। নমাজের সঙ্গে ইসলামের যোগ নিয়ে নয়। জমি অধিগ্রহণের প্রশ্নে আগেই আদালত জানিয়ে দেয়, নমাজ ইসলামের অপরিহার্য অংশ তবে মসজিদ নয়। ফলে সরকার প্রয়োজনে মসজিদের জমি অধিগ্রহণ করতেই পারে। শুধু মসজিদ নয়, মন্দির ও চার্চের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

অযোধ্যার মূল মামলার শুনানি সোমবার ২৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে। সেখানেও তিন সদস্যের বিচারপতির বেঞ্চই মামলা শুনবেন। তবে মুখ্য বিচারপতি বদলে গিয়েছেন। ২ অক্টোবর প্রাক্তন মুখ্য বিচারপতি দীপক মিশ্র অবসর নেওয়ায় তাঁর জায়গা নেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+