সবরিমালা মন্দির বিতর্কে আজ ফের নজর সুপ্রিমকোর্টের দিকে
শীর্ষ আদালত ঐতিহাসিক রায়ে আগেই জানিয়ে দিয়েছিল যে , কেরলের বিখ্যাত সবরিমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলারা প্রবেশ করতে পারবেন।
শীর্ষ আদালত ঐতিহাসিক রায়ে আগেই জানিয়ে দিয়েছিল যে , কেরলের বিখ্যাত সবরিমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলারা প্রবেশ করতে পারবেন। ওই মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে শীর্ষ আদালতের এই রায়ের পর ঘটে যায় একাধিক ঘটনা। যা নিয়ে ওঠে বিতর্ক। এর পরবর্তী পর্যায়ে মহিলাদের প্রবেশাধিকারকে কেন্দ্র করে রিভিউ পিটিশন দায়ের করা হয় সুপ্রিম কোর্টে।

গত ২৮ সেপ্টেম্বর ২০১৮ সালে, ৫ জন বিচারপতির এক সাংবিধানিক বেঞ্চ রায় দেয় সবরিমালায় মহিলাদের প্রবেশাধিকারের সপক্ষে। এরপর ১৪ নভেম্বর সুপ্রিম কোর্ট জানায়, বিষয়টি নিয়ে রিভিউ পিটিশনের শুনানিতে রাজি আদালত। আর সেই প্রেক্ষিতেই এদিন ফের একবার নজর থাকছে সুপ্রিমকোর্টের দিকে।












Click it and Unblock the Notifications