অবশেষে অযোধ্যা মামলার শুনানি! দিন জানাল সর্বোচ্চ আদালত

সুপ্রিম কোর্টে অযোধ্যায় বিতর্কিত জমি নিয়ে মামলার শুনানি হবে ২৬ ফেব্রুয়ারি। পাঁচ বিচারপতি ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি এসএ ববদে ছুটি থেকে ফিরে কাজে যোগ দিয়েছেন।

সুপ্রিম কোর্টে অযোধ্যায় বিতর্কিত জমি নিয়ে মামলার শুনানি হবে ২৬ ফেব্রুয়ারি। পাঁচ বিচারপতি ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি এসএ ববদে ছুটি থেকে ফিরে কাজে যোগ দিয়েছেন। ২৯ জানুয়ারি বিষয়টি নিয়ে শুনানির কথা থাকলেও, ওই দিন বিচারপতি এসএ ববদেকে পাওয়া না যাওয়ার শুনানি পিছিয়ে গিয়েছিল।

অবশেষে অযোধ্যা মামলার শুনানি! দিন জানাল সর্বোচ্চ আদালত

সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানি বেঞ্চে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এসএ ববদে ছাড়াও রয়েছেন, ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোকভূষণ এবং এস আবদুল নাজির। ২০১০-এর ৩০ অক্টোবর এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। হাইকোর্টের রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমি তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। তিন ভাগ ছিল, নির্মোহী আখাড়া, উত্তর প্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এবং রাম লালা।

১০ জানুয়ারি বিষয়টি নিয়ে শুনানির কথা থাকলেও সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি ইউইউ ললিত নিজেকে শুনানি থেকে সরিয়ে নেওয়ার পর শুনানি পিছিয়ে যায় ২৯ জানুয়ারি পর্যন্ত। পরে সেই শুনানিও পিছিয়ে যায়।

প্রধান বিচারপতি বলেছিলেন, বিষয়টির গুরুত্ব, পরিস্থিতি এবং যে পরিমাণ রেকর্ড রয়েছে, তা বিবেচনা করেই পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করা হয়েছে।শীর্ষ আদালত জানিয়েছিল, একটি ঘরে রাখা ৫০ টি সিল করা ট্রাঙ্কে রাখা নথি পরীক্ষা করে দেখতে হবে। ট্রাঙ্কের মধ্যে পরাখা নথি সংস্কৃত, আরবি, উর্দু, হিন্দি, পার্সিয়ান এবং গুরুমুখিতে রয়েছে। যার অনুবাদ করতে হবে। এই শুনানির সঙ্গে রামমন্দিরের শুনানির কোনও সম্পর্ক নেই বলে এদিন দাবি করেছিলেন বিজেপি নেতা সুব্রামনিয়ান স্বামী।

গতবছরের ২৭ সেপ্টেম্বর শীর্ষ আদালতে ৩ বিচারপতির বেঞ্চ ২-১-এ ওই শুনানি ৫ সদস্যের বেঞ্চের কাছে না পাঠাতে সিদ্ধান্ত নেন।

গত ছয় দশক ধরে পড়ে রয়েছে ভারতের সবথেকে বড় রাজনৈতিক এই মামলা। শাসক বিজেপির সদস্য, বেশ কিছু সহযোগী দল এবং দক্ষিণপন্থী একাধিক সংগঠন অর্ডিন্যান্সের মাধ্যমে সাধারণ নির্বাচনের আগেই রামমন্দির তৈরির কাজ শুরুর দাবি করেছিলেন। গতবছরেই সুপ্রিম কোর্ট এই মামলার তাড়াতাড়ি শুনানির দাবি খারিজ করে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+