রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি আজ শীর্ষ আদালতে
বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় দায়ের হওয়া একাধিক মামলা আজ শুনবে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি এসকে কৌল সহ তিন বিচারপতির ডিভিশ বেঞ্চে শুনানি শুরু হবে।
বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় দায়ের হওয়া একাধিক মামলা আজ শুনবে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি এসকে কৌল সহ তিন বিচারপতির ডিভিশ বেঞ্চে শুনানি শুরু হবে। ২০১০ সাল এই মামলায় এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল , তার বিরুদ্ধে ১৪ টি আবেদন ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে দেশের শীর্ষ আদালতে।

উল্লেখ্য, এর আগে, এলাহাবাদ হাইকোর্ট তার রায়ে ২.৭৭একর জমি তিন ভাগে সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহি আখারা এবং রাম লাল্লার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দেয়। এরপরবর্তীকালে গঙ্গা দিয়ে জলের প্রাবহ গড়ায় বহুবার! গত ২৯ অক্টোবর দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, ২০১৯ সালের প্রথম সপ্তাহেই রাম জন্মভূমি-বাবরি মসজিদ সংক্রান্ত মামলার শুনানি হবে।
এদিকে, আদালতের এই গোষণার পর জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য আবেদন করে অখিল ভারত হিন্দু মহাসভা। যদিও তা খারিজ করে দেয় আদালত। উল্লেখ্য, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রামমন্দির ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য ও লোসকভা নির্বাচনের প্রেক্ষাপটে এই মামলার গুরুত্ব আরও প্রাসঙ্গিক হয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications