হাথরাস কাণ্ডে UAPA ধারায় বন্দি কেরলের সাংবাদিক! জামিনের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে

হাথরাস (Hathras) কাণ্ডে ইউএপিএ (UAPA) ধারায় বন্দি হওয়ার পর থেকে জেলে দুবছর কাটিয়ে ফেলেছেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান (Siddique Jappan) । শুক্রবার তাঁর জামিনের আবেদনের শুনানিতে হতে চলেছে সুপ্রিম কোর্টে (Supreme

হাথরাস (Hathras) কাণ্ডে ইউএপিএ (UAPA) ধারায় বন্দি হওয়ার পর থেকে জেলে দুবছর কাটিয়ে ফেলেছেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান (Siddique Jappan) । শুক্রবার তাঁর জামিনের আবেদনের শুনানিতে হতে চলেছে সুপ্রিম কোর্টে (Supreme Court) । পেশাগত দায়িত্ব পালনের আগ্রহের কারণে ট্রাম্পড আপ অভিযোগ, যার জেরে কারাগারের পিছনে কাটিয়ে ফেলেছেন দুবছর, বলেছেন ওই সাংবাদিক।

শুক্রবার শুনানি

শুক্রবার শুনানি

২০২০-তে উত্তর প্রদেশের হাথরাসে এক দলিত কন্যাকে ধর্ষণ এবং হত্যার পরে সেখানে কাজ করতে গিয়ে প্রশাসনের রোষের মুখে পড়েন বলে অভিযোগ সিদ্দিক কাপ্পান। ইউএপিএ ধারার তার বিরুদ্ধে মামলা করা হয়। আৎ ২০২০-র ৫ অক্টোবর হাতরাস যাওয়ার পথে তাঁকে তুলে নিয়ে যায় উত্তর প্রদেশ পুলিশ। বুধবার দেশের প্রধান বিচারপতি রমনার একটি বেঞ্চের সামনে উপস্থিত হয়ে কাপ্পানের তরফে আইনজীবী হারিস বীরান এবং পল্লবী প্রতাপ মৌখিকভাবে মামলাটির প্রাথমিক তালিকার জন্য আবেদন করেন। সেই সময় আদালতের তরফে জানানো হয়, ২৬ অগাস্ট শুক্রবার কোনও বেঞ্চে বিষয়টিতে তালিকাভুক্তির জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন

এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন

গত ২ অগাস্ট এলাহাবাদ হাইকোর্টে সিদ্দিক কাপ্পানের জামিনের আবেদন প্রত্যাখ্যাত হয়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা আবেদনে বলা হয়েছে, এলাহাবাদ হাইকোর্টের প্রত্যাখ্যানের ফলে আবেদনকারী ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক কারারুদ্ধ রয়েছেন। তাঁর পরিচিতি হিসেবে আরও বলা হয়েছে, সিদ্দিক কাপ্পান কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টের দিল্লি শাখার সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। আবেদনে বলা হয়েছে, হাইকোর্ট ইউএপিএ নিয়ে তার সীমাবদ্ধ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

আগে দুবার জামিনে ছাড়া পেয়েছেন

আগে দুবার জামিনে ছাড়া পেয়েছেন

সুপ্রিম কোর্টে করা আবেদনে বলা হয়েছে, সিদ্দিক কাপ্পান তাঁর অসুস্থ মাকে দেখতে যাওয়া এবং কোভিড চিকিৎসার জন্য দুবার সুপ্রিম কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন। সেই সময় সাক্ষীদের প্রভাবিত করা কিংবা প্রমাণ লোপাটের কোনও অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠেনি। হাইকোর্ট এই সত্যকেও এড়িয়ে গিয়েছে, যে সিদ্দিক কাপ্পান এরজন প্রতিষ্ঠিত সাংবাদিক।

কোনও কারণ দেখানো হয়নি

কোনও কারণ দেখানো হয়নি

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে করা আবেদনে আরও বলা হয়েছে, হাইকোর্ট জামিনের আবেদন খারিজ করার সময় কোন সিদ্ধান্তে পৌঁছে তাঁরা নির্দেশ দিচ্ছেন সে সম্পর্কে কিছুই জানায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+