সুপ্রিম কোর্টে আর্জি খারিজ, ফাঁসিই হবে ইয়াকুব মেমনের
নয়াদিল্লি, ২৯ জুলাই : ইয়াকুব মেমনের প্রাণভিক্ষার আর্জি খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত। ফলে ফাঁসি হতে চলেছে ১৯৯৩ মুম্বই হামলায় সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব মেমনের, এটা নিশ্চিত। [জেনে নিন ইয়াকুব মেমনের ফাঁসির দিনের নির্ধারিত টাইমলাইন]
ইয়াকুব মেমনকে ফাঁসি কাঠে ঝোলানো হবে কিনা তা নিয়ে কয়েকদিন ধরেই চূড়ান্ত জটিলতা অব্যাহত ছিল। দেশের নানা প্রান্ত থেকে যেমন এই ফাঁসির পক্ষে আবেদন জানানো হয়েছিল, তেমনই সমাজের একাংশ ইয়াকুবের ফাঁসির বিরোধিতা করেছিলেন। [ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড : জেনে নিন 'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য]

অন্যদিকে আদালতে ইয়াকুবের আইনজীবী আর রামেশ্বরম জানান, এই মৃত্যুদণ্ডের আদেশে পদ্ধতিগত ত্রুটি ছিল। একতরফাভাবে ইয়াকুবের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগও দেওয়া হয়নি। মহারাষ্ট্র সরকার জোর করে ইয়াকুবকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চেয়েছে বলেও জানান আইনজীবী।
নজিরবিহীনভাবে ইয়াকুব মেমন কাণ্ডে শীর্ষ আদালতে রাতভর শুনানি হল। রাত ২ টো ১০ মিনিটে খোলা হয় সুপ্রিম কোর্ট। রাত ৩ টে ২০ মিনিট থেকে ভোর ৪টে ১৫ মিনিট পর্যন্ত চলে শুনানি। ৪ টে ৫০মিনিটে মেমনের আর্জি খারিজ হয়।
সব দিক বিবেচনা করেই সুপ্রিম কোর্ট ইয়াকুবের ফাঁসি রদের আবেদন খারিজ করে দিয়েছে। মহারাষ্ট্র সরকার, সেখানকার রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও ফাঁসি মকুবের আর্জি খারিজ করে দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টায় ইয়াকুবের ফাঁসি কার্যকর হবে। আর কোনওভাবেই ইয়াকুবের আবেদন শোনা হবে না বলেই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications