আদালত অবমাননায় বিচারপতি কারনানকে ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের

আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানকে ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানকে ছ'মাসের কারাদণ্ডের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনানের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। এদিনই বিচারপতি কারনানের মেডিকেল রিপোর্ট পেশের পর পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা ছিল সুপ্রিম কোর্টের। কিন্তু বিচারপতি কারনান স্বাস্থ্য পরীক্ষা করতে না চাওয়ায় তাঁকে দোষী সাব্যস্ত করে শাস্তি বিধান করে দিল দেশের শীর্ষ আদালত। এদিকে, আজ সুপ্রিমকোর্টের নির্দেশমত বিচারপতি কারনানে নিউটাউনের বাড়িতে পুলিশ পৌঁছলে, বাড়িবন্ধ পাওয়া যায়। মনে করা হচ্ছে বিচারপতি কারনান শহর ছেড়ে চলে গিয়েছেন চেন্নাইয়ে। ফলত তাঁকে গ্রেফতার করা যায়নি।[ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড!]

এর আগে,কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনান সুপ্রিম কোর্টের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই নিজের অবস্থানে অনড় থেকেছেন। সুপ্রিম কোর্ট তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। এবং সেইমতো তাঁর মানসিক সুস্থতা পরীক্ষার জন্য তাঁর নিউটাউনের বাড়িতে পুলিশ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠায়। কিন্তু তিনি তাঁদের ফিরিয়ে দেন।

আদালত অবমাননায় বিচারপতি কারনানকে ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের

শুধু পুলিশ ও চিকিৎসকদের ফিরিয়ে দিয়েই ক্ষান্ত থাকেননি বিচারপতি কারনান। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তোপ দাগতে থাকেন তিনি। উল্লেখ্য, গত ১ মে মানসিক সুস্থতা পরীক্ষার নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। সেই রিপোর্ট ৮ মে-র মধ্যে দেশের সর্বোচ্চ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্ধারিত দিন শেষ হয়েছে সোমবার। মঙ্গলবার অর্থাৎ ৯ মে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা ছিল সুপ্রিম কোর্টের।

রবিবার তিন সদস্যের একটি টিম মেডিক্যাল টেস্ট করতে গেলে বিচারপতি কারনান তাঁদের ফিরিয়ে দিয়ে জানান, সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেআইনি। এভাবে কোনও স্বাস্থ্য পরীক্ষা হতে পারে না বলে তাঁর দাবি। সঠিক রীতি মেনে টেস্ট হলে তাঁর কোনও আপত্তি নেই। তিনি পাল্টা সুপ্রিম কোর্টের সাত বিচারপতির মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+