ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করায় কেন্দ্রকে নোটিস ধরাল শীর্ষ আদালত
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের দিন থেকে গৃহবন্দি করে রাখা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে। তার প্রতিবাদে আদালতে আবেদন জানিয়েছিলেন এমডিএমকে প্রধান ভিখাও।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের দিন থেকে গৃহবন্দি করে রাখা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে। তার প্রতিবাদে আদালতে আবেদন জানিয়েছিলেন এমডিএমকে প্রধান ভিখাও। সেই আবেদনের প্রেক্ষিতেই সোমবার শীর্ষ আদালত কেন্দ্রকে নোটিস পাঠায়। এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রের কাছে এই নিয়ে জবাব তলব করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসএ বোবডে এবং বিচারপতি এসএ নাজিরের বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে। এমডিএমকে সুপ্রিমো ভিখাও আদালতে অভিযোগ জানিয়েছেন ফারুখ আবদুল্লাহকে গৃহবন্দি করে রাখা হয়েছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন কোনওভাবেই ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করে রাখা হয়নি। জন সুরক্ষা আইনের আওতায় তাঁকে নিরাপত্তা দেওয়া হয়েছিল মাত্র।
ভিখাও তাঁর আবেদনে জানিেয়ছিলেন ১৫ সেপ্টেম্বর চেন্নাইয়ে কনফারেন্সে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু গৃহবন্দি করে রাখার কারণে তিনি এই অনুষ্ঠানে আসতে পারছেন না। ফারুক আবদুল্লােক চেন্নাই সফরের অনুমতি দেওয়া হোক এই দাবি জানিয়ে জম্মু-কাশ্মীর প্রশাসনকে লিখিত আবেদনও জানিয়েছিলেন ভিখাও।
কিন্তু তাঁর আবেদনের কোনও জবাব দেওয়া হয়নি। ভিখাওয়ের দাবি আবদুল্লা তাঁকে টেলিফোনে জানিয়েছিলেন তিনি চেন্নাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে চান। কিন্তু গৃহবন্দি থাকার কারণে তিনি এই অনুষ্ঠানে যোগ দিতে আসতে পারছেন না।












Click it and Unblock the Notifications