সুলভ মূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা দিতে হবে, রাজ্য সরকারগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের
সুলভ মূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে হবে, রাজ্য সরকারগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের
কোভিড–১৯ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত ভাড়া চেয়ে বসে অ্যাম্বুল্যান্সগুলি। যা নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পক্ষ থেকে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে অ্যাম্বুল্যান্সের পরিষেবা সুলভ মূল্যে যাতে রোগীআ পান।

সুপ্রিম কোর্টের বেঞ্চের নেতৃত্বে থাকা বিচারপতি অশোক ভূষণ দেশের কোভিড পজিটিভ রোগীদের ক্ষেত্রে যথাযথ পরিষেবা নিশ্চিত করার জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা বাড়ানোর জন্য উপযুক্ত আদেশ বা নির্দেশনা চাওয়ার আবেদনের শুনানি করছিলেন। বেঞ্চের পক্ষ থেকে জানানো হয় যে মহামারির সময়ে কেন্দ্র সরকারের জারি করা সমস্ত নির্দেশ মানতে বাধ্য রাজ্যগুলি। অ্যাম্বুল্যান্সের সংখ্যা পর্যাপ্ত করতে সব রাজ্য সরকারকে এটা নিশ্চিত করতে হবে। সুপ্রিম কোর্টে এও বলা হয়েছে যে কোভিড রোগীকে হাসপাতালে নিয়ে যেতে সহায়তার জন্য প্রত্যেক জেলায় অ্যাম্বুল্যান্স দিতে হবে।
দেশে বাড়তে থাকা করোনা ভাইরাস নিয়ে কেন্দ্র যথেষ্ট উদ্বিগ্ন। প্রত্যেক রাজ্যকে করোনা টেস্ট বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরনের সতর্কতামূলক বন্দোবস্ত নেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছে। করোনা রোগীকে যাতে শীঘ্রই হাসপাতালে পৌঁছে দেওয়া যায় তার জন্য রাজ্যগুলিকে উদ্যোগ নিতে বলেছে। করোনা রোগীর যত তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাবে তত দ্রুত চিকিৎসা শুরু হবে। তার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবাকে তরান্বিত করার কথা কেন্দ্রের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলিকে এও নির্দেশ দেওয়া হয়েছে যে র্যাপিড টেস্টে নেগেটিভ আসার পরও ফের আরটি–পিসিআর পরীক্ষা করাতে হবে। ইতিমধ্যেই দেশ ৪৪ লক্ষ করোনা সংক্রমণে পৌঁছে গিয়েছে।












Click it and Unblock the Notifications