শনিবার কর্ণাটকে অগ্নিপরীক্ষা মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার, ফ্লোর-টেস্টের নির্দেশ সুপ্রিমকোর্টের
শনিবার কর্ণাটক বিধানসভায় ফ্লোর-টেস্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নতুন শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে।
শনিবার কর্ণাটক বিধানসভায় ফ্লোর-টেস্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নতুন শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে। সুপ্রিম কোর্টে বিরোধী কংগ্রেস-জেডিএসের করা আপিল মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিলেন বিচারপতি কেকে বেনুগোপাল।

বিজেপির হয়ে আইনজীবী মুকুল রোহতগি আদালতে সময় চেয়ে নিতে গিয়েছিলেন। তবে সর্বোচ্চ আদালত রাজি হয়নি। যত শীঘ্র সম্ভব বিধানসভায় ফ্লোর-টেস্ট করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলেছে।
যার ফলে শনিবার বিকেল ৪টের সময় কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপিকে। একইসঙ্গে আদালত জানিয়েছে, বিধানসভার প্রোটেম স্পিকার সিদ্ধান্ত নেবেন কোন প্রেক্ষিতে ও কীভাবে ফ্লোর-টেস্টের আয়োজন করা হবে। একইসঙ্গে বলা হয়েছে, গোপন ব্যালটে ফ্লোর-টেস্ট হবে না।












Click it and Unblock the Notifications