NEET-UG row: নিটের প্রশ্নফাঁস নিয়ে NTA এবং কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের
NEET-UG row: নিটের প্রশ্নফাঁস নিয়ে NTA অর্থাৎ National Testing Agency এবং কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, আলাদা আলাদা ভাবে এই সংক্রান্ত মামলা যে সমস্ত হাইকোর্টে শুনানি হচ্ছে, সেগুলি উপরে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে এদিন মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট নিয়ে (NEET-UG row) উত্তাল জাতীয় রাজনীতি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এর মধ্যেই এই সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে।

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এইসভিএন ভাট্টির বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে NTA এবং কেন্দ্রের জবাব তলব করে আদালত। শুধু তাই নয়, দেশের বিভিন্ন হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি চলছে। সেগুলির শুনানির উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে কাউন্সেলিং বন্ধ করা নিয়ে এদিন কোনও হস্তক্ষেপ করেনি বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ।
তবে মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে ডিভিশন বেঞ্চ জানায়, আমরা ভবিষ্যতে পরীক্ষা বাতিল করলে, কাউন্সেলিংও বাতিল হয়ে যাবে। অন্যদিকে পেপার ফাঁসের মাস্টার মাইন্ড অমিত আনন্দকে গ্রেফতার করা হয়েছে। এবং জেরায় শেষে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।
আনন্দ জানিয়েছেন, প্রশ্ন] ফাঁস করা হয় পরীক্ষার ঠিক আগে। একবার নয়, একাধিকবার সে প্রশ্ন ফাঁস করেছে বলেও জেরায় জানিয়েছে বলে খবর। অমিতের ফ্ল্যাট থেকে পুলিশ একাধিক পুড়ে যাওয়া প্রশ্নপত্রের অংশ উদ্ধার করে। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়।
Supreme Court issues notice on petition filed by National Testing Agency (NTA) seeking transfer of pleas relating to NEET-UG, 2024 from High Court to the apex court. Supreme Court stays the proceedings before the High Court in the cases. SC again reiterates that it will not stop… pic.twitter.com/569scAukfO
— ANI (@ANI) June 20, 2024
জানা যায়, প্রশ্ন ফাঁসের বিনিময়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা। এমনকি ৩০ থেকে ৩২ লাখ টাকা হয় বলেও জানিয়েছে সে। শুধু তাই নয়, অমিত আনন্দ স্বীকারোক্তিতে জানিয়েছে, পরীক্ষার একদিন আগে ছাত্রছাত্রীদের প্রশ্ন ও উত্তর দেওয়া হয়। সারা রাত ধরে তাদের দিয়ে মুখস্তও করানো হয়। শুধু তাই নয়, এই কেলেঙ্কারিতে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যা রীতিমত চমকে দেওয়ার মতো।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications