Nisith Pramanik: স্বস্তি পেলেন শাহের ডেপুটি! এখনই কড়া পদক্ষেপ নয়, জানাল সর্বোচ্চ আদালত
Nisith Pramanik At Supreme Court: সুপ্রিম কোর্টে স্বস্তি অমিত শাহের ডেপুটি (Nisith Pramanik)! কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এমনটাই নির্দেশে জানাল সুপ্রিম কোর্ট।
একটি খুনের মামলায় কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ধাক্কা খেতে হয় নিশীথ প্রামাণিককে। খারিজ হয়েছে রক্ষাকবচ। এরপরেই এই বিষয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার (Nisith Pramanik At Supreme Court) শুনানি হয়। আর সেই শুনানি শেষেই এহেন নির্দেশ সর্বোচ্চ আদালতের। নির্দেশ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
বলে রাখা প্রয়োজন, ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনা ঘটে। আর সেই ঘটনায় নাম জড়ায় নিশীথ প্রামাণিকের। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মারাত্মক (Nisith Pramanik At Supreme Court) অভিযোগ। পুলিশের দাবি, বিজেপি নেতার নির্দেশেই এই ঘটনা ঘটে। আর এরপরেই খুনের চেষ্টার মামলা রুজু হয়।
শুরু হয় তদন্ত। আর সেই ঘটনায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আর এরপরেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন জানান নিশীথ। গ্রেফতারি পরয়ানার বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে মামলা করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় সার্কিট বেঞ্চ।
আর এরপরেই গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Nisith Pramanik At Supreme Court) দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই মামলায় রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চায় সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, কেন নিশীথ প্রামাণিক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ।
আর এহেন (Nisith Pramanik At Supreme Court) পর্যবেক্ষণে আদলতে আইনজীবী মারদত জানান, কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। কিন্ত্য তা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। বিষয়টি রাজনৈতিক প্রচার বলে শুনানিতে উল্লেখ বিজেপি নেতার আইনজীবী।
এই বিষয়ে তাঁর দাবি, আমার মক্কেল তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন। আর এরপরেই আদালতের স্পষ্ট নির্দেশ, কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। যা অবশ্যই স্বস্তির খবর বিজেপি নেতার কাছে। এর আগে এই মামলা পরিপ্রেক্ষিতে নিশীথ জানান, পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হচ্ছে তাঁকে।












Click it and Unblock the Notifications