Arvind Kejriwal: সুপ্রিম কোর্টে জামিন দিল্লির মুখ্যমন্ত্রীর, কিন্তু এখনই জেলমুক্তি নয়
অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করে। আবগারি দুর্নীতির ইডির মামলায় সুপ্রিম কোর্ট কেজরিওালকে জামিন দিয়েছেন। তবে সিবিআইয়ের মামলায় এখনও জামিন হয়নি। সেকারণে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি।
আবগারি দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই দুই সংস্থার কাছেই কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা রয়েছে। ইডির হেফাজতে থাকার মধ্যেই সিবিআই তাঁকে গ্রেফতার করে। তিহাড় জেলে গিয়ে কেজরিওয়ালকে জেরা করার পর সিবিআই তাঁকে গ্রেফতার করে।

শুনানিতে শীর্ষ আদালত ইডিকে বলেছে, তাঁকে গ্রেফতারের করা হয়েছে অনেকদিন। ইতিমধ্যেই ৯০ দিন জেলে কাটিয়েফেলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর জেরার জন্য গ্রেফতারির কোনও প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ তারপরেই কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগে ইডির মামলায় রাউন অ্যাভিনিউ কোর্টে জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু সেই জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিল ইডি। সেখানে কেজরিওয়ালের জামিন রদ করে দেওয়া হয়। তারপরে আবার সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানান কেজরিওয়াল। শুক্রবার ছিল সেই মামলার শুনানি।
সেই শুনানিতেই বিচারপতিরা ইডিকে বলেছেন জেরার জন্য কেজরিওয়ালকে জেলে আটকে রাখার প্রয়োজন নেই। তবে তাঁদের রায় উচ্চতর বেঞ্চে বদল হতে পারে। সেই সঙ্গে বিচারপতি বলেছেন তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তবে সেই পদে তিনি থাকবেন কিনা সেটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু সিবিআইয়ের মামলার শুনানি যেহেতু ১৭ জুলাই সেহেতু এখনই সেটা জেল থেকে ছাড়া পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল।
চলতি বছরের ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের প্রত্যক্ষ যোগ রয়েছে অভিযোগ ছিল ইডির। আদালতে ইডি দাবি করেছে কেজরিওয়াল আবগারি দুর্নীতির টাকা গোয়া বিধানসভা নির্বাচনে ব্যবহার করেছে। প্রায় ১০০ কোটি টাকা গোয়া বিধানসভা নির্বাচনে হাওয়ালার মাধ্যমে খাটানো হয়েছে।












Click it and Unblock the Notifications