রাজ্যপালের সিদ্ধান্ত ভুল ছিল! মহারাষ্ট্র উদ্ধব ঠাকরের সরকার ফেরানো নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
শিবসেনা দলের প্রধান হুইপ হিসেবে শিন্ডে গোষ্ঠীর গোগাওয়ালেকে নিযুক্ত করা অধ্যক্ষের সিদ্ধান্ত বেআইনি ছিল। মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট নিয়ে সাংবিধানিক বেঞ্জের তরফে এমনটাই জানানো হয়েছে। সর্বোচ্চ আদালত বলেছে অধ্যক্ষ শুধুমাত্র রাজনৈতিক দলের নিযুক্ত হুইপকে স্বীকৃতি দিতে পারেন।
তবে যেহেতু উদ্ধর ঠাকরে পদত্যাগ করেছিলেন, সেই কারণে সরকারে ফেরত আনা যাবে না। সুপ্রিম কোর্ট বলেছে, বিধানসভায় শক্তি পরীক্ষার পরিবর্তনে তিনি পদত্যাগকে বেছে নিয়েছিলেন। যে কারণে মহারাষ্ট্রের বর্তমান একনাথ শিন্ডে মন্ত্রিসভা বহাল থাকবে। সুপ্রিম কোর্টের এই রায় উদ্ধব ঠাকরে গোষ্ঠীর জন্য একটা বড় ধাক্কা।

সুপ্রিম কোর্ট বলেছে, উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য একনাথ শিন্ডে ও অন্য ১৫ বিধায়ককে অযোগ্য ঘোষণা করা যায় না। পাশাপাশি তৎকালীন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি উদ্ধব ঠাকরে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন হারিয়েছে এই সিদ্ধান্তকেও ভুল বলে ব্যাখ্যা করেছে।
উদ্ধব ঠাকরের তরফে সর্বোচ্চ আদালতের কাছে একনাথ শিন্ডে সরকারের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন করা হয়েছিল। কেননা সেই সরকার বিরোধী বিজেপি সমর্থিত। শিবসেনাকে ভাগ করে বিধায়কদের নিয়ে সেই সরকার গঠন করা হয়েছিল।

আইনজীবী কপিল সিবাল এবং অভিষেক মনু সিংভি উদ্ধব ঠাকরের দলের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন। অন্যদিকে হরিশ সালভে, নীরক কৌল এবং মহেশ জেঠমালানি একনাথ শিন্ডের তরফে সওয়াল করেছিলেন।
শুনানিতে কপিল সিবাল যুক্তি দেন, মহারাষ্ট্রের গভর্নরের আস্থা ভোট ডাকার আহ্বান বেআইনি ছিল। শিবসেনার দুদলের মধ্যে যা ঘটেছিল তা বিধানসভফার বাইরে ছিল, ভিতরে নয়। তিনি আরও বলেছিেলন, সংবিধান সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু কোনও দলকে স্বীকৃতি দেয় না।
কপিল সিবাল আরও যুক্তি দেন, আইনসভা ও রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের প্রাধান্য রয়েছে। শিন্ডে শিবিরের আইনজীবীরা বিষয়টিকে পাল্টা বলেছিলেন, রাজনৈতিক দল ও আইনসভা দল একত্রিত এবং সংযুক্ত।
প্রসঙ্গত বিষয়টি নিয়ে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এমআর শাহ, বিচারপতি কৃষ্ণ মুরারি, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমার সমন্বয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ ২০২৩-এর ১৪ ফেব্রুয়ারি এব্যাপারে শুনানি শুরু করে এবং ১৬ মার্চ তাঁদের রায় সংরক্ষণ করেন।












Click it and Unblock the Notifications