গুজরাত দাঙ্গায় মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র নিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

বিবিসির তথ্যচিত্র নিয়ে নয়া মোড়! সুপ্রিম কোর্ট এবার কেন্দ্রের উপর চাপ বাড়াল। বেঁধে দেওয়া হল তিন সপ্তাহ সময়সীমাও।

BBC Documentary row: বিবিসি-র তৈরি তথ্যচিত্র নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। ওই তথ্যচিত্রে ২০০২-এর গুজরাট হিংসার বিষয়টি রয়েছে। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি এই তথ্যচিত্র নিয়ে প্রথম থেকেই আপত্তি তুলেছিল কেন্দ্র। ইন্টারনেটে পাবলিক ডোমেন থেকে তথ্যচিত্র সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয় কেন্দ্রের তরফে।

 বিবিসির তথ্যচিত্র নিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই একটি মামলা হয়েছিল শীর্ষ আদালতে। শুক্রবার সেই মামলায় নোটিস দিল সুপ্রিম কোর্ট।

তথ্যচিত্র সরিয়ে নেওয়ার যে নির্দেশিকা কেন্দ্র দিয়েছিল, তারই আসল রেকর্ড চাওয়া হয়েছে আদালতের তরফে। আবেদনে জানানো হয়েছে বিশএষ ক্ষমতা ব্যবহার করে তথ্যচিত্র সরানোর নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশিকা কখনও প্রকাশ্যে আনা হয়নি বলেও আবেদানে জানিয়েছেন আইনজীবী এমএল শর্মা। উল্লেখ্য ওই নির্দেশিকায় তথ্যচিত্রকে ষড়যন্ত্রমূলক ও অসাংবিধানিক বলে উল্লেখ করা হয়েছে। তবে আদালত আসল রেকর্ড জমা দেওয়ার নির্দেশ এদিন দিয়েছে।

আজ শুক্রবার বিচারপতি সঞ্জীব খন্না এবং এমএম সুন্দ্রেশেরের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আর দীর্ঘ শুনানি শেষে কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এজন্যে তিন সপ্তাহ সময় কেন্দ্রকে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী এপ্রিল মাসে এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, আলাদাভাবে তিনটি আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। আবেদন জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক এন রাম, আইনজীবী প্রশান্ত ভূষণ ও কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। যেখানে একাধিক দাবির পাশাপাশি গুজরাত দাঙ্গার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানা হয়েছে আবেদনকারীদের তরফে।

অন্যদিকে গত ২১ জানুয়ারি কেন্দ্র এই তথ্যচিত্র বন্ধ করার নির্দেশ দেয়। বিভিন্ন ইউটিউব চ্যানেল, টুইটারের পোস্ট তুলে নেওয়ার কথা বলা হয়। বিদেশমন্ত্রক এই তথ্যচিত্রটি উস্কানিমূলক বলেও ব্যাখ্যা করে। এমনকি এই তথ্যচিত্রের কারণে দেশে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

যদিও এই সমস্ত নিষেধাজ্ঞাকে উড়িয়ে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্রটি দেখানো হয়েছে। জেএনইউ সহ দিল্লি বিশ্ববিদ্যালয়ে এই বিতর্কিত তথ্যচিত্রটি দেখানো হয়। এমনকি কলকাতার একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়তেও বিতর্কিত এই ভিডিও দেখানো হয়। যা নিয়ে তীব্র উত্তেজনাও তৈরি হয়।

তবে আগামীদিনে বিবিসিকে রদ করা নিয়ে সুপ্রিম কোর্টের দায়ের হওয়া মামলা গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। ফলে সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+