সুপ্রিম কোর্টে 'নমাজ' রায়, মূল মামলার শুনানি ২৯ অক্টোবর থেকে

অযোধ্যা মামলা বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে পাঠানো হচ্ছে না। বিচারপতি অশোক ভূষণ এমনটাই জানিয়েছেন।

অযোধ্যা মামলা বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে পাঠানো হচ্ছে না। বিচারপতি অশোক ভূষণ এমনটাই জানিয়েছেন। ২৯ অক্টোবর থেকে মেরিটের ভিত্তিতে মূল মামলার শুনানি হবে। বিচারপতি অশোকভূষণ বলেছেন, সব ধর্ম কিংবা ধার্মিক স্থানকে একইরকমভাবে শ্রদ্ধা করা উচিত। এই মামলার অপর বিচারপতিদের মধ্যে রয়েছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র।

সুপ্রিম কোর্টে অযোধ্যা! বৃহত্তর সাংবিধানিক বেঞ্চ গঠিত হচ্ছে না, জানাল সর্বোচ্চ আদালত

বৃহস্পতিবারের মামলার রায়ের প্রভাব মূল মামলায় পড়বে না বলে জানানো হয়েছে। ২-১-এ এই মামলার রায় গৃহীত হয়েছে। বিচারপতি আবদুল নাজিরের মত বাকি দুই বিচারপতির থেকে ছিল আলাদা। বিষয়টিকে নতুন করে পর্যবেক্ষণের পক্ষে মত প্রকাশ করেছিলেন তিনি।

২০১০-এ এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল অযোধ্যা বিতর্কিত ভূখণ্ড তিনভাগে ভাগ করতে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সব পক্ষ।

১৯৯৪ সালে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছিল মসজিদ ইসলাম ধর্মবিশ্বাসের অখণ্ড অংশ নয়। ইসমাইল ফারুকি বনাম ভারত সরকারের মামলায় অযোধ্যার বিতর্কিত ভূমিতে সরকারি অধিগ্রহণকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল। তাতে বলা হয়েছিল মসজিদের জায়গা সরকার নিতে পারে না। কিন্তু আদালত অধিগ্রহণকে বৈধ বলে জানিয়ে বলে, নমাজ ইসলামের অপরিহার্য অংশ হলেও, মসজিদ নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+