বিহার শেল্টার হোম মামলায় ভুল শোধরাতে ২৪ ঘণ্টা সময় দিল সুপ্রিম কোর্ট

শেল্টার হোম মামলায় নীতীশ কুমারের সরকারকে তুলোধোনা করে মাত্র ২৪ ঘণ্টা সময় দিল শীর্ষ আদালত।

অমানবিক কাজ করেছে বিহার সরকার। শেল্টার হোম মামলায় নীতীশ কুমারের সরকারকে তুলোধোনা করে মাত্র ২৪ ঘণ্টা সময় দিল শীর্ষ আদালত। তার মধ্যে ধর্ষণ ও পকসো ধারা এফআইআরে যুক্ত করতে বলা হয়েছে।

বিহার শেল্টার হোম মামলায় ভুল শোধরাতে ২৪ ঘণ্টা সময় দিল সুপ্রিম কোর্ট

বিহার সরকার কেন কড়া ব্যবস্থা নেয়নি তা নিয়ে এদিন সুপ্রিম কোর্ট ফের অসন্তোষ প্রকাশ করেছে। আপনারা কী করছেন? এটা কী করে করলেন? এটা অমানবিক। এমনই ব্যাখ্যা করেছে আদালত।

মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ জানিয়েছে, বিহার সরকার এত গম্ভীর মামলা একটুও দায়িত্বের সঙ্গে দেখাশোনা করেনি। তাই ২৪ ঘণ্টা সময় দেওয়া হল ভুল শুধরে নেওয়ার জন্য।

ঘটনা হল, বিহারের মুজফফরপুর শেল্টার হোম মামলায় হোমের কর্মীরা যৌন হেনস্থায় যুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে লঘু ধারায় মামলা দায়ের হয়। বুধবার ফের এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, হোমের ৪২ জন মেয়ে আবাসিকের মধ্যে ৩৪ জনের সঙ্গে যৌন হেনস্থা করা হয়েছে বলে মেডিক্যাল পরীক্ষায় প্রমাণিত হয়েছে। সবমিলিয়ে মোট ১১ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+