'সতর্ক হোন', মোদীকে চোর বলা ইস্যুতে রাহুল গান্ধীকে কড়কে মামলা 'ডিসমিস' সুপ্রিম কোর্টের
রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারী অবমাননার মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারী অবমাননার মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, রাহুল গান্ধীকে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে। বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি যে মামলা করেছিলেন তা এর ফলে খারিজ হয়ে গেল। সর্বোচ্চ আদালতে কিছুটা স্বস্তি পেলেন রাহুল। কারণ এর আগেই প্রধানমন্ত্রীকে অবমাননাকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি।

গত বছরের শেষে রাফালে মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরে তাই নিয়ে রিভিউ পিটিশন দাখিল হয়। সেখানে কিছু নথি পেশ হলে কেন্দ্র তা নিয়ে আপত্তি জানায়। যা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল। সেই ঘটনার সূত্র ধরে গত ১০ এপ্রিল রাহুল গান্ধী সুপ্রিমকোর্টকে উদ্ধৃত করে জানিয়ে দেন, সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে 'চৌকিদার চোর হ্যায়'। অর্থাৎ সুপ্রিম কোর্টের নাম নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন তিনি।
রাহুল গান্ধী এর আগে এই মন্তব্য করার জন্য সর্বোচ্চ আদালতের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তার হয়ে মামলা লড়া আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানিয়েছেন যে, তাঁর মক্কেল ক্ষমা চেয়েছেন। এর পাল্টা মিনাক্ষী লেখির আইনজীবী মুকুল রোহতগি আদালতের কাছে আবেদন জানান রাহুলের এই ক্ষমা প্রার্থনা মঞ্জুর না করে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। যদিও আদালত সেই আবেদনে গুরুত্ব না দিয়ে রাহুলকে সতর্ক করে মামলার রায় শুনিয়ে দিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications