কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে কি রেজোলিউশন পাশ করাতে পারে রাজ্যগুলি? যা জানাল সুপ্রিমকোর্ট

গত কয়েক মাসে কেন্দ্রের একাধিক আইনের বিরুদ্ধে রেজোলিউশন পাশ করানো হয়েছে পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, কেরলের মতো রাজ্যগুলিতে। তবে এই সব রেজোলিউনশকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তোপ দেগেছে বিজেপি। তবে এই মামলা সংক্রান্ত একটি শুনানি চলাকালীন এবার সুপ্রিমকোর্ট জানিয়ে দিল, কেন্দ্রের আইনের বিরুদ্ধে রাজ্যগুলির আনা রেজোলিউশনে কোনও গলদ নেই।

কেন্দ্রীয় আইন বিরোধী রেজোলিউশন পাশ বেশ কয়েকটি রাজ্যে

কেন্দ্রীয় আইন বিরোধী রেজোলিউশন পাশ বেশ কয়েকটি রাজ্যে

এদিন সুপ্রিমকোর্টের তরফে বলা হয়, রাজ্যগুলির পাশ করা রেজোলিউশন আদতে একটি মতামত। এর দ্বারা কোনও আইন লাগু করার বিষয় নেই। প্রসঙ্গত, গত কয়েক মাসে কেরল, পশ্চিমবঙ্গ সহ একাধিক অ-বিজেপি রাজ্য কেন্দ্রের সিএএ, কৃষি আইন বিরোধী রেজোলিউশন পাশ করিয়েছে।

'রাজ্যগুলির পাশ করানো রেজোলিউশন আদতে তাদের মতামত'

'রাজ্যগুলির পাশ করানো রেজোলিউশন আদতে তাদের মতামত'

এই প্রেক্ষিতে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেন, 'রাজ্যগুলির পাশ করানো রেজোলিউশন আদতে সেরাজ্যের বিধানসভার সংখ্যাগরিষ্ঠের মতামত। এর সঙ্গে কোনও আইন লাগু করার বিষয় নেই।' এদিন রাজস্থানের একটি এনজিও-র করা মামলার প্রেক্ষিতে শুনানি চলাকালীন এই উক্তি করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি।

কেরলে পাশ হওয়া সিএএ বিরোধী রেজোলিউশন নিয়ে আপত্তি

কেরলে পাশ হওয়া সিএএ বিরোধী রেজোলিউশন নিয়ে আপত্তি

এদিন 'সমতা আন্দোলন সমিতি' সুপ্রিমকোর্টে মামলা দায়ের করে দাবি করে কেন্দ্রের আইনের বিরোধিতা করে রাজস্থান, পশ্চিমবঙ্গ, কেরলের মতো রাজ্যগুলি যে রেজোলিউশন পাশ করিয়েছে, তা ঠিক নয়। পাশাপাশি মামলাকারীর দাবি ছিল, শীর্ষ আদালত যাতে এসব রেজোলিউশনকে খারিজ করুক। মামলাকীর কেরল বিধানসভায় পাশ হওয়া সিএএ বিরোধী রেজোলিউশন নিয়ে বিশেষ আপত্তি তোলে।

মতামত প্রকাশের স্বাধীনতা

মতামত প্রকাশের স্বাধীনতা

এই দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি এদিন বলেন, 'এই রেজোলিউশনটি কেরল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত। তাঁরা জনসাধারণকে এই আইন অমান্য করতে বলেননি। তাঁরা শুধু সংসদকে এই আইন ফিরিয়ে নেওয়ার আবেদন করেছে।' কিন্তু মামলাকারীর আইনজীবীর যুক্তি, নাগরিকত্ব কেন্দ্রীয় তালিকার অন্তর্গত। সেই ক্ষেত্রে এমন একটি ইস্যুতে কোনও ধরনের মতামতই পেশ করতে পারে না কোনও বিধানসভা। এর প্রেক্ষিতে শীর্ষ আদালত জানায়, রাজ্য এই ইস্যুতে আইন পাশ করাতে পারে না ঠিকই, তবে মতামত প্রকাশের স্বাধীনতা তো সবারই আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+