DY Chandrachud: নতুন CJI-র উদ্যোগ! ডিওয়াই চন্দ্রচূড় দায়িত্ব নেওয়ার পর থেকে ৬৮৪৪ টি মামলার নিষ্পত্তি
গত একমাসের বেশি সময়ে সুপ্রিম কোর্টে ৬৮৪৪ টি মামলার নিষ্পত্তি করেছে। উল্লেখ করা প্রয়োজন এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে দায়িত্ব নিয়েছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আরও উল্লেখ করা প্রয়োজন যেদিন ড
গত একমাসের বেশি সময়ে সুপ্রিম কোর্টে ৬৮৪৪ টি মামলার নিষ্পত্তি করেছে। উল্লেখ করা প্রয়োজন এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে দায়িত্ব নিয়েছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আরও উল্লেখ করা প্রয়োজন যেদিন ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন, সেই ৯ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে মোট ৫৮৯৮ টি মামলায় দায়ের করা হয়েছিল।

প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পরে ডিওয়াই চন্দ্রচূড় পূর্ণাঙ্গ আদালতের বৈঠক করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ১৩ টি বেঞ্চের সবকটিই ১০ টি বিবাহ বিরোধ সংক্রান্ত স্থানান্তর আবেদনের শুনানি করবে। আর ঝুলে থাকা মামলার সংখ্যা কমাতে প্রতিদিন সমসংখ্যক জামিনের আবেদনের শুনানি করবে।
ডিওয়াই চন্দ্রচূড় ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। তারপরেই তিনি পূর্ণাঙ্গ আদালতের বৈঠকে জানান প্রতিটি বেঞ্চ ১০ টি করে পারিবারিক বিষয় সংক্রান্ত স্থানান্তর পিটিশন নেবে। আর শীতকালীন ছুটির আগে এই সব বিষয় নিষ্পত্তির জন্য প্রতিদিন ১০ টি জামিনের বিষয়ে শুনানি হবে। উল্লেখ করা প্রয়োজন সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই বিবাহ সংক্রান্ত প্রায় চিন হাজার মামলার মুলতুবি মামলার পিটিশন রয়েছে। যেখানে মামলাকারীরা মামলার স্থানান্তর চাইছেন।
পূর্ণাঙ্গ আদালত হিসেব করে বলেছিল প্রতিদিন প্রতিটি বেঞ্চ যদি ১০ করে স্থানান্তর মামলার শুনানি করে, তাহলে ১৩ টি বেঞ্চ প্রতিদিন ১৩০ টি এবং প্রতি সপ্তাহে ৬৫০ টি করে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। এই হিসেবে, সর্বোচ্চ আদালতে শীতকালীন ছুটির কারণে বন্ধ হওয়ার আগে অর্থাৎ পাঁচ সপ্তাহের শেষে সব স্থানান্তরের আবেদন শেষ করা যাবে। বিচারপতি চন্দ্রচূড় আরও বলেছিলেন, বিচারপতিদের ওপরে বোঝা কমাতে তিনি শেষ মুহূর্তে সাপ্লিমেন্টারি তালিকাভুক্ত করা মামলার সংখ্যা গ্রাস করার সিদ্ধান্ত নিয়েছেন।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জামিনের আবেদন এবং বৈবাহিক স্থানান্তর মামলাগুলিকে প্রাধান্য দিয়ে মামলার তালিকাকে স্ট্রিমলাইন করার চেষ্টা করছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications