রাহুলের নাগরিকত্ব ইস্যু ও ভোটে লড়া নিয়ে বিরোধিতায় সুপ্রিম কোর্ট কী বলল

রাহুল গান্ধী ভারতীয় নাগরিক নন। তাঁকে নির্বাচনে লড়তে দেওয়া থেকে বিরত রাখুক নির্বাচন কমিশন। এই আবেদন করে মামলা দায়ের হয়েছিল।

রাহুল গান্ধী ভারতীয় নাগরিক নন। তাঁকে নির্বাচনে লড়তে দেওয়া থেকে বিরত রাখুক নির্বাচন কমিশন। এই আবেদন করে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট নিজেদের রায় জানিয়ে দিল। মামলাটি এদিন সরাসরি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। ফলে রাহুল গান্ধীর লোকসভা ভোটে লড়া নিয়ে কোনও সন্দেহের অবকাশ রইল না।

খারিজ মামলা

খারিজ মামলা

মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, এই আবেদনের কোনও ভিত্তি নেই। ফলে তা খারিজ করা হল। আবেদনটি করেছিল ইউনাইটেড হিন্দু ফ্রন্ট ও হিন্দু মহাসভা নামে দুটি সামাজিক-রাজনৈতিক সংগঠন। তাদের আরও দাবি ছিল, রাহুলের নাম ভোটার তালিকা থেকেও বাদ দেওয়া হোক। তবে সেই আবেদনের শুনানি হবে পরের সপ্তাহে।

স্বামীর অভিযোগে নোটিশ

স্বামীর অভিযোগে নোটিশ

কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নোটিশ পাঠিয়ে রাহুলকে তাঁর নাগরিকত্ব স্পষ্ট করতে নির্দেশ দেয়। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়। তারপরই দুই হিন্দু সংগঠন আদালতে মামলা ঠুকে দেয়।

আগেও হয়েছে মামলা

আগেও হয়েছে মামলা

এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৫ সালে এমএল শর্মা রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে আদালতে মামলা করেন। তৎকালীন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি এইচএল দাত্তু মামলা খারিজ করে দেন। ফের একবার ভোটের মাঝে এই প্রসঙ্গ আদালতের উঠল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+