নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত পবনের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
১ লা ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন জানিয়ে শুক্রবার সকালেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাজাপ্রাপ্ত পবন গুপ্তা। এবার এদিনই সেই আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। এর আগেও তার একই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট।

সূত্রের খবর, বিচারপতি আর বনুমথি, অশোক ভূষণ ও এএস বোপনার সমন্বয়ে গঠিত বিশেষ সাংবিধানিক বেঞ্চে আজ সকালে তার রিভিউ পিটিশনটি পর্যালোচনার জন্য গ্রহণ করে বলে জানা যাচ্ছে। তারপর অবশেষে দীর্ঘ আইনানুগ আলাপচারিতার পর পবনের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজ করে শীর্ষ আদালত।
এদিকে ২০১২ সালের গণধর্ষণ ও হত্যার সময় নাবালক ছিল বলে জানায় অভিযুক্ত পবন গুপ্তা। তাই তার মৃত্যুদণ্ড রদের দাবি জানিয়ে গত সপ্তাহেই তাকে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে হয় বলে জানা যাচ্ছে। যদিও ঘটনার গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সেই সময় তার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এবার এই সিদ্ধান্তেরই পুনর্বিবেচনার আবেদন করে শুক্রবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে দেখা যায় পবন গুপ্তাকে। বর্তমানে এই ঘটনায় অভিযুক্ত চার আসামী তিহার জেলে রয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার সকাল ৬টায় তাদের সকলেরই ফাঁসি হওয়ার কথা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications