Bhopal Gas Tragedy: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের! খারিজ হয়ে গেল আবেদন
SC Dismissed Curative Petition: ভোপাল গ্যাস কাণ্ড (Bhopal Gas Tragedy) নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) বড় ধাক্কা কেন্দ্রের। ট্রাজেডিতে ক্ষতিপূরণ বাড়ানোর দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয় দীর্ঘদিন।
মামলার শুনানি শেষে পাঁচ বিচারপতিকে নিয়ে তৈরি বেঞ্চে রায় স্থগিত রাখে। এই অবস্থায় আজ মঙ্গলবার বিশেষ বেঞ্চ ক্ষতিপুরণের অঙ্ক বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছে। এই বিষয়ে কেন্দ্রের আগে আসা উচিৎ ছিল বলেও পর্যবেক্ষণে জানিয়েছে আদালত।

প্রায় ৭ হাজার ৮৪৪ কোটি টাকা অতিরিক্ত ক্ষতিপূরণ চাওয়া হয়
বলে রাখা প্রয়োজন, ভোপাল গ্যাস ট্র্যাজেডির ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কিউরেটিভ পিটিশন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। পিটিশনের মাধ্যমে ইউনিয়ন কার্বাইড থেকে ভোপালের গ্যাস ক্ষতিগ্রস্তদের (Gas Victims) প্রায় ৭ হাজার ৮৪৪ কোটি টাকা অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। এই সংক্রান্ত মামলার শুনানি হয় পাঁচ বিচারপতির নেতৃত্বে তৈরি বিশেষ বেঞ্চে। যেখানে ছিলেন বিচারপতি সঞ্জয় কিশান কোল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অভয় এ ওক, বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি জে কে মহেশ্বরী।

ফাইল খোলা হলে সমস্যা বাড়বে
তবে দীর্ঘ শুনানি শেষে আগামী ১২ জানুয়ারি এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে আদালত। মামলার শুনানিতে আদালত জানায়, পুরানো মামলা। নতুন করে ফাইল খোলা হলে সমস্যা বাড়বে। তবে এই সংক্রান্ত মামলার শুনানি আগামী তিনদিন ধরে শুনানি হয় বিশেষ বেঞ্চে। এরপরেই আজ মঙ্গলবার তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। যা কেন্দ্রীয় সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

৩ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়
বলে রাখা প্রয়োজন, ১৯৮৪ সালে রাজধানী ভোপালে ভয়ঙ্কর গ্যাস দুর্ঘটনা ঘটে। Union Carbide Factory থেকে মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিকেজের কারণে ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ৩ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়। শিউধু তাই নয়, ঘটনায় রীতিমত চারপাশজুড়ে ধ্বংসের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার পরেই Union Carbide Corporation ঘটনায় ক্ষতিগ্রস্থদের ৪৭০ মিলিয়ন ডলার ক্ষতিপুরণ দেওয়া হয়। কিন্তু আরও ক্ষতিপুরণ দেওয়ার দাবি উঠেছিল।

সুপ্রিম কোর্টে একটি কিউরেটিভ পিটিশন দায়ের হয়
আর এর মধ্যেই গ্যাস ট্র্যাজেডির ক্ষতিগ্রস্থদের জন্য ডাও কেমিক্যালসের কাছ থেকে অতিরিক্ত ছয় হাজার ৮৪৪ কোটি টাকা ক্ষতিপূরণ চায় কেন্দ্র। এর জন্য ২০১০ সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে একটি কিউরেটিভ পিটিশন দায়ের করা হয়েছিল। যা আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।












Click it and Unblock the Notifications