SSC Case: সুপারনিউমেরারি পদ সংক্রান্ত মামলায় CBI তদন্তের নির্দেশ খারিজ, সুপ্রিমে 'স্বস্তি' মমতার মন্ত্রিসভার

SSC Case: এসএসসির সুপারনিউমেরারি পদ তৈরি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তিতে রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত। ক্যাবিনেটের সব সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না, মন্ত্রিসভার সিদ্ধান্তে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন, তাই হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যপালের সিলমোহর রয়েছে যে সিদ্ধান্তে, তা নিয়ে মামলা হতে পারে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে ক্যাবিনেটের সমষ্টিগত সিদ্ধান্তে কোনও ক্রিমিনাল ইনভেস্টিগেশন হতে পারে না বলে মত প্রধান বিচারপতির। কলকাতা হাইকোর্টের তরফে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, তা ন্যায়সঙ্গত নয় বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত।

sc

সুপ্রিম কোর্টের আরও পর্যবেক্ষণ, সুপারনিউমেরারি পদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি সংক্রান্ত মামলার রায় দিয়েছে শীর্ষ আদালত। সেই মামলার সঙ্গেই চলছিল সুপারনিউমেরারি পদ সংক্রান্ত মামলা। মঙ্গলবার অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত মামলায় বক্তব্য শোনা হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো এদিনের শুনানিতে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশে স্থগিতাদেশ দিলেন প্রধান বিচারপতি।

Take a Poll

এসএসসিতে নিয়োগের জন্য প্রায় ৬ হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্যের শিক্ষা দফতর। বেআইনি নিয়োগের জন্য রাজ্য ওই শূন্যপদ তৈরি করে বলে অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, ওই সিদ্ধান্ত সঠিক নয়। প্রয়োজনে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে CBI জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলেও নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে রাজ্য সরকার। প্রায় ২৬ হাজার চাকরি বাতিলে ব্যাকফুটে চলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনটাই দাবি বিরোধীদের। মঙ্গলবারের রায়ে কি তবে জয় দেখছে তৃণমূল? এপ্রসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "ওদের গোটা মন্ত্রিসভাকে একসঙ্গে জেলে যেতে হবে না, এই যা। এতেই ওরা খুশি হয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+