দেশব্যাপী 'এক দেশ এক রেশন কার্ড', সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

দেশব্যাপী 'এক দেশ এক রেশন কার্ড' ( one nation one ration card) প্রকল্প চালু করতে রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে সময় বেধে দিল সুপ্রিম কোর্ট (supreme court)। এব্যাপারে ৩১ জুলাই সময় নির্ধারণ করা হয়েছে। পরিযায়ী

দেশব্যাপী 'এক দেশ এক রেশন কার্ড' ( one nation one ration card) প্রকল্প চালু করতে রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে সময় বেধে দিল সুপ্রিম কোর্ট (supreme court)। এব্যাপারে ৩১ জুলাই সময় নির্ধারণ করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টাল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিতে গিয়ে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দেশ

পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দেশ

বিচারপতি অশোক ভূষণ এবং এমআর শাহের ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির কাছে নির্দেশ দেওয়া হয়েছে, করোনায় প্রভাবিত শ্রমিকদের সঙ্গে সম্পর্কিত কল্যাণমূলক প্রকল্পের জন্য। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফে রাজ্য সরকারগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে, পরিযায়ী শ্রমিকদের জন্য শুকনো রেশন এবং কমিউনিটি কিচেন চালানোর জন্য। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে আরও নির্দেশ দিয়েছে, করোনা মহামারী যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের খাদ্যশস্য দিয়ে যেতে।

 ৩১ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করতে নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করতে নির্দেশ

অসংগঠিত শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জাতীয় তথ্য ভাণ্ডার তৈরি করতে আর কোনও দেরি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। কেন্দ্রকে দেওয়া নির্দেশে বলা হয়েছে ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টারের সাহায্য নিয়ে বিষয়টিকে ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করতে ফেলতে হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছে, শ্রমিকদের পাশাপাশি কন্ট্রাক্টরদের নামও নথিভুক্ত করতে হবে।

পরিযায়ী শ্রমিকদের সুবিধা

পরিযায়ী শ্রমিকদের সুবিধা

এই প্রকল্পের সুবিধা পাবেন মূলত পরিযায়ী শ্রমিকরা। যাঁরা এক রাজ্যের বাসিন্দা, রেশন কার্ড এক রাজ্যের। কাজের খোঁজে অন্য রাজ্যে গিয়েও তাঁরা রেশন কার্ডের সুবিধা পাবেন। ভর্তুকিযুক্ত চালগম পাবেন। সেখানে তাঁদের নতুন করে কার্ড তৈরি করতে হবে না। এর আগে সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল কোনও রাজ্যের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তির সমস্যার বিষয়টি সর্বোচ্চ আদালত আর শুনবে না।

১৪ জুন পশ্চিমবঙ্গকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত

১৪ জুন পশ্চিমবঙ্গকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত

গত ১১ জুন শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে এই প্রকল্প শুরুর নির্দেশ দেওয়া হয়। নীতিগত কারণে রাজ্যে এই প্রকল্পে বাধা হয়ে হয়েছিল। ২০১৯-এ শীতকালীন অধিবেশনে এই প্রকল্পের বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভায় সরব হয়েছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইঞারা। তাঁদের অভিযোগ ছিল রেশন ব্যবস্থা তুলে দিয়েই এই পদে গিয়েছে মোদী সরকার। এরপরে ১৪ জুন সোমবার নবান্নে করা সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এই রাজ্যে একদেশ এক রেশন কার্ড চালু করতে কোনও সমস্যা নেই। এই প্রকল্প ইতিমধ্যেই ৩২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হয়ে গিয়েছে।

(বিস্তারিত আসছে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+