প্রতিবাদী কৃষকদের রাস্তা অবরোধের সমাধান সূত্র খুঁজতে হবে কেন্দ্রকেই, জানাল সুপ্রিম কোর্ট
গত ২০২০ সালের ২৬ নভেম্বর থেকে দেশে শুরু হয়েছিল প্রবল কৃষক আসন্তোষ। কেন্দ্রের আনা ৩ টি কৃষি আইনের প্রতিবাদে এই অসন্তোষ শুরু হয়। টানা কয়েক মাস এই প্রতিবাদের রেশ চলে। দিল্লির বিভিন্ন প্রান্তে এরপর করোনার দাপট বাড়লে কৃষকরা নিজেদের প্রতীকী অবস্থান থেকে সরে গেলেও, প্রতিবাদ এগিয়ে নিয়ে যান। এরপর বাদল অধিবেশেনের সময় ফের নতুন করে অবস্থান বিক্ষোভে নামেন কৃষকরা। এরপর দিল্লির এক ব্যক্তি কৃষকদের প্রতিবাদ আন্দোলনের জেরে রাস্তা আবরোধ নিয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কৃষকদের তরফে রাস্তা আবরোধ সমস্যার সমাধান কীভাবে হবে, তা র রাস্তাও কেন্দ্রকেই বের করতে হবে।

উল্লেখ্য, ফের একবার দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে কৃষক আসন্তোষ। তিনটি কৃষি আইন সরিয়ে নিতে হবে সরকারকে। সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে তিনটি কৃষি আইন। এই উদ্দেশ্য নিয়েই শুরু হয়েছিল কৃষকদের বিক্ষোভ অবস্থান। এরপর তা ভয়াবহ আকার ধারণ করেছিল গত বছর দিল্লি- সিংঘু সীমান্তে। পরবর্তীকালে তার আঁঁচ ছড়িয়ে পড়ে কৃষি প্রধান হরিয়ানা, পাঞ্জাবে। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে প্রবল আসন্তোষ দানা বাধে জায়গায় জায়গায়। এদিকে, আবরোধ বাগে আনতে কার্যত ব্যর্থ হতে থাকে পুলিশ। এরই মাঝে গত প্রজাতন্ত্র দিবসে কার্যত ভয়াবহ আকার নেয় দিল্লির বুকের কৃষক প্রতিবাদ। এরপরই প্রশাসন কড়া হতে এবং করোনার দাপট বাড়তেই খানিকটা স্তিমিত হয়ে যায় এই কৃষক অসন্তোষ এরপরবর্তীকালে সংসদের বাল অধিবেশনের সময় থেকে পাঞ্জাব সহ বিভিন্ন উত্তর ভারতের জায়গায় কৃষক বিক্ষোভ শুরু হয়েছে। যার ফলে বহু জায়গায় রাস্তা আবরোধ হয়েছে।
এদিকে, পাঞ্জাবের দিকের বহু ট্রেন চলাচল ক্ষতিগ্রস্ত হয়এছে সেখানে আখ চাষের সমস্যা ঘিরে। এর সঙ্গেই রেলওয়ে জানিয়ে দিয়েছে যে এই কৃষক বিক্ষোভের জন্য যে ট্রেন যাতায়াত করতে পারেনি, তার ক্ষতিপূরণ দেবে রেল।রেলের তরফের খবর অনুযায়ী গত ২০ থেক২৩ অগাস্টের মধ্যে পাঞ্জাবে একাধিক ট্রেন বাতিল হতে শুরু করেছে। যার ফলে বিপাকে পড়েযান বহু যাত্রী। জানা গিয়েছে, এই যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবে রেল। মোট ৮৯ টি ট্রেন বাতিল হয়েছে কৃষক বিক্ষোভের জেরে। এদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বহুদিন ধরে প্রতিবাদে সরব দেশের বহু অংশের কৃষকরা। এই পরিস্থিতিতে এদিন সুপ্রিম কোর্টের রায় বেশ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications