৬ মাসের মধ্যে বিচারক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

৬ মাসের মধ্যে বিচারক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট শুক্রবার কেন্দ্রীয় সরকারকে সকল স্তরে বিচারক নিয়োগের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দিয়েছে। বিশেষত উচ্চ আদালত গুলি যে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে সেদিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে বিচারক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেও কেন্দ্রকে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ ন্যায়ালয়।

৬ মাসের মধ্যে বিচারক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের


বিচারপতি সঞ্জয় কিশান কৌল এবং বিচারপতি কে এম জোসেফের একটি বেঞ্চ দীর্ঘদিন ধরে বিচারপতি নিয়োগের প্রক্রিয়াটি থমকে থাকায় একযোগে এদিন তীব্র ক্ষোভ প্রকাশও করেন। পাশাপাশি দেশের একাধিক আদালত গুলিতে বিচারক নিয়োগের ক্ষেত্রে 'অযৌক্তিকভাবে বিলম্ব করা হচ্ছে’ বলে এদিন কেন্দ্র সরকারের সমালোচনা করতে দেখা যায় দেশের সর্বোচ্চ আদালতকে।

আগামী ছয় মাসের মধ্যেই কেন্দ্রের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করা উচিত বলেও জানায় সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কিশান কৌল এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চ এদিন এই বিষয়ে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে সরকারের কাছে বিষয়টি উত্থাপনের কথা বলেন। অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালকে এই বিষয়টি খতিয়ে দেখতে এবং দ্রুত বিচারক নিয়োগের জন্য কার্যকরী পর্যালোচনার কথা বলেন বিচারকরা। ভেনুগোপাল বেঞ্চকে আশ্বাস দিয়েছেন যে তিনি এই বিষয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সাথে কথা বলবেন।

এদিন সুপ্রিম কোর্টে উড়িষ্যায় আইনজীবীদের ধর্মঘট সম্পর্কিত একটি মামলার শুনানি চলাকালীন হাইকোর্ট এবং জেলা আদালতে শূন্যপদের বিষয়টি উঠে আসে। বিচারপতি কে এম জোসেফ এই প্রসঙ্গে বলেন, “কয়েক মাস ধরেই সরকারের কাছে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি সুপারিশ বিচারাধীন রয়েছে। সেগুলি সম্পর্কে এখনও কিছুই ব্যবস্থা নেওয়া হয়নি। আদালতের সঙ্গে সরকারের সম্পর্কের পক্ষেও যেমন এটি ভাল না তেমনি বিচারকদের নিয়োগ প্রক্রিয়াও এর দ্বারা লঙ্ঘিত হচ্ছে। ” উল্লেখযোগ্য ভাবে, শীর্ষ আদালতে বিচারপতি জোসেফের পদোন্নতির আগেও বিচার বিভাগ ও কেন্দ্র সরকারের মধ্যে দীর্ঘকাল লড়াই চলেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+