Krishna Janmabhoomi case: শাহী ঈদগা মসজিদে হবে সমীক্ষা, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ নয় সুপ্রিম কোর্টের
Krishna Janmabhoomi case: মথুরার শাহী ঈদগা মসজিদ নিয়ে সমীক্ষা হবে। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এলাহাবাদ হাইকোর্টের রায়ই বহাল রাখে শীর্ষ আদালত। যা অবশ্যই বড় ধাক্কা মুসলিম পক্ষের কাছে। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আদালত নিযুক্ত কমিটিই পুরো বিষয়টি খতিয়ে দেখবে বলে দাবি।
আগামী সোমবার থেকেই এই সমীক্ষার কাজ (Krishna Janmabhoomi case) শুরু হবে বলে খবর। আর সেই মতো একেবারে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলেই খবর।

মথুরার শাহী ঈদগা মসজিদে হিন্দু মন্দিরের নিদর্শন (Krishna Janmabhoomi case) রয়েছে। শুধু তাই নয়, ১৩ একর মসজিদের জমি শ্রীকৃষ্ণ জন্মভূমি বলেও দাবি করা হয়েছে। আর তা ফেরত চেয়েই আদালতে মামলা হয়। শুধু তাও নয়, পুরো বিষয়টি সমীক্ষার নির্দেশ যাতে আদালত দেয় সেই আবেদনও রাখা হয় এলাহাবাদ হাইকোর্টের কাছে। দীর্ঘ শুনানি শেষে সমীক্ষার করার নির্দেশ দেয় আদালত।
আর এই বিষয়কে চ্যালেঞ্জ করে পাল্টা মামলা হয়। মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তাদের আবেদনে নির্দিষ্ট কিছু আইনের কথা তুলে ধরা হয়য়। ১৯৯১ সালের প্রোটেকশন অফ প্লেসেস অফ ওরশিপ আইনের উদাহারণ আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী। এই আইনে কোনও ধর্মীয় স্থানের কাঠামো, রূপ বদল করা যাবে না। ৪৭ সালের ১৫ অগাস্ট যে অবস্থায় ছিল তাই রাখতে হবে।
তবে আদলতের পাল্টা যুক্তি, তাঁরা কোনও পরিকাঠামো বদলের (Krishna Janmabhoomi case) নির্দেশ দিচ্ছে না। দীর্ঘ সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্ট এদিন এলাহাবাদ হাইকোর্টের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। যা বড় ধাক্কা মুসলিম পক্ষের কাছে। স্থগিতাদেশ না পাওয়ায় মথুরার শাহী ঈদগা মসজিদের সমীক্ষা হবে আগামী সোমবার। যা খুবই তাৎপর্যপূর্ণ। বলে রাখা প্রয়োজন, বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়েও সমীক্ষা হয়েছে। আর তা নিয়ে কম বিতর্ক হয়নি।












Click it and Unblock the Notifications