Same Sex Marriage: সুপ্রিম কোর্টের বৈধতা পেল না সমলিঙ্গ বিবাহ, লড়াই জারি রাখার হুঁশিয়ারি
Same Sex Marriage: সুপ্রিম কোর্টে কার্যত বড় ধাক্কা। সুপ্রিম কোর্টের বৈধতা পেল না সমলিঙ্গ বিবাহ। এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পর্যবেক্ষণে বলেন, চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সহমত হওয়া গিয়েছে। কিছু ক্ষেত্রে সহমত হওয়া সম্ভব হয়নি।
আর তাই সমলিঙ্গের বিবাহে মান্যতা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে সমলিঙ্গ দম্পত্তিদের (Same Sex Marriage) অধিকার পাওয়া উচিৎ বলেই মনে করছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ( CJI) এদিন মামলার শুনানিতে এদিন একাধিক পর্যবেক্ষণ করেন।

বলেন, সমলিঙ্গ বিবাহকে (Same Sex Marriage) আইনি ভাবে মান্যতা দেওয়া সংসদ এবং রাজ্য বিধানসভার কাজ। আদালত এভাবে মান্যতা দিতে পারে না। এমনকি স্পেশাল অ্যাক্টে কোনও শব্দ আদলত যুক্ত করতে পারে না। তবে বিষয়টি আইনসভার আওতাভুক্ত বলেও এদিন পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে অধিকারের প্রশ্নে লড়াই জারি থাকবে বলেই জানিয়েছেন সমাজকর্মী অঞ্জলী গোপালন (Anjali Gopalan)। যে ১৮ জন সমলিঙ্গ বিবাহের অধিকার (Same Sex Marriage) চেয়ে আদালতে মামলা করেছিলেন তাঁদের মধ্যে অঞ্জলী একজন। তিনি জানান, এই বিষয়ে লড়াই জারি থাকবে। তবে প্রধান বিচারপতি অ্যাডপশনের বিষয়ে যা বলেছে সে বিষয়কে স্বাগত জানিয়েছেন অঞ্জলী গোপালন।
#WATCH | Supreme Court refuses to give marriage equality rights to the LGBTQIA+ community in India
— ANI (@ANI) October 17, 2023
One of the petitioners and activist Anjali Gopalan says, " We have been fighting for long and will keep doing so. Regarding adoption also nothing was done, what the CJI said was… pic.twitter.com/2ZyjPmdvi7
তবে এদিন সমলিঙ্গ দম্পত্তির হয়রানি ঠেকাতে কেন্দ্র এবং রাজ্যগুলিকে একাধিক নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। একই সঙ্গে কমিটি গঠনের কথাও বলেছেন তিনি। কেন্দ্র এই কমিটি গঠনের নির্দেশ আদালতের। আর এই কমিটি সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত করা হবে।
Supreme Court refuses to give marriage equality rights to the LGBTQIA+ community in India pic.twitter.com/IFjRVo0DRZ
— ANI (@ANI) October 17, 2023
একই সঙ্গে বাচ্চা অ্যাডপ করার অধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রকে আদালতের স্পষ্ট বার্তা, কোনও ভাবেই যাতে সমলিঙ্গ দম্পতিদের হেনস্তা করা না হয়। এমনকি এফআইআর দায়ের করার আগেও প্রাথমিক তদন্ত করতে হবে বলেও পুলিশ প্রশাসনকে নির্দেশ সুপ্রিম কোর্টের।












Click it and Unblock the Notifications