সুপ্রিমকোর্টের বিক্ষুব্ধ বিচারপতিদের ইস্যুতে এই পদক্ষেপগুলির তথ্য উঠে আসছে

দেশের বিচারবিভাগ তথা সুপ্রিমকোর্টের বিচারপতিদের ঘিরে সংকট কাটাতে একের পর এক পদক্ষেপের তথ্য উঠে আসছে। শোনা যাচ্ছে, চিফ জাস্টিস দীপক মিশ্র রবিবার বিকেলে দেখা করতে পারেন ওই ৪ বিক্ষুব্ধ বিচারপতির সঙ্গে।

দেশের বিচারবিভাগ তথা সুপ্রিমকোর্টের বিচারপতিদের ঘিরে সংকট কাটাতে একের পর এক পদক্ষেপের তথ্য উঠে আসছে। শোনা যাচ্ছে, চিফ জাস্টিস দীপক মিশ্র রবিবার বিকেলে দেখা করতে পারেন ওই ৪ বিক্ষুব্ধ বিচারপতির সঙ্গে। এদিকে, চিফ জাস্টিস দীপক মিশ্রর সঙ্গে দেখা করার কথা বিরা কাউন্সিলের প্রতিনিধি দলেরও। গোটা ঘটনা সম্পর্কে কয়েকটি দিক দেখে নেওয়া যাক।

বিক্ষুব্ধ ৩ জন বিচারপতি শহর ছেড়েছেন

বিক্ষুব্ধ ৩ জন বিচারপতি শহর ছেড়েছেন

সুপ্রিমকোর্টের ৪ বিক্ষুব্ধ বিচারপতির মধ্যে ৩ জন এই মুহুর্তে নেই রাজধানী দিল্লিতে। তবে রবিবার বিকেলের মধ্যেই তাঁদের ফেরবার কথা। যদিও বিকেলের দিকে চিফ জাস্টিস তাঁদের সঙ্গে দেখা করবেন কী না , তা নিয়ে কোনও সঠিক তথ্য উঠে আসছে না।

বার কাউন্সিলের পদক্ষেপ

বার কাউন্সিলের পদক্ষেপ

বিচারপতি রঞ্জন গগৈ, কুরিয়ান জোসেফ, মদন লোকুর ও জে চেলামেশ্বরের সঙ্গে চিফ জাস্টিসের বৈঠেক আগে সম্ভবত, চিফ জাস্টিসের সঙ্গে দেখা করতে তলেছেন বার কাউন্সিলের সদস্যরা। সুপ্রিমকোর্ট ঘিরে সংকট অবস্থা কাটাতে, সুপ্রিমকোর্টের বাকি বিচারপতিদের সঙ্গে দেখা করার কথা বার কাউন্সিলের সদস্যদের।

এর আগে যা হয় শুক্রবার

এর আগে যা হয় শুক্রবার

ইতিহাসে এই প্রথমবার সাংবাদিক সম্মেলন করে সুপ্রিম কোর্টের সিটিং চারজন বিচারপতি বেশ কিছু তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তাঁরা মূলত জানান, সুপ্রিম কোর্টের প্রশাসন ঠিকমতো কাজ করছে না। এছাড়াও অনেক জিনিস প্রত্যাশামতো হচ্ছে না। গত কয়েকমাসে অপ্রত্যাশিত অনেককিছু ঘটেছে। যার প্রেক্ষিতেই বাধ্য হয়ে তাঁরা সাংবাদিক সম্মেলন করেন ,বলে দাবি করেছেন বিচারপতি রঞ্জন গগৈ, কুরিয়ান জোসেফ, মদন লোকুর ও জে চেলামেশ্বর। ঘচনা ঘিরে তোলপাড় হয় গোটা দেশ।

শনিবার এক পদক্ষেপ নেয় বার কাউন্সিল

শনিবার এক পদক্ষেপ নেয় বার কাউন্সিল

চার বিচারপতির এভাবে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করাকে কার্যত সমালোচনা করল বার কাউন্সিল। এমন 'ছোট ঘটনা'-য় সাংবাদিক সম্মেলন করা নিষ্প্রয়োজন ছিল বলেই প্রতিক্রিয়া জানানো হয়েছে। বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র বলেছেন, ভিতরে ভিতরেই বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত ছিল। জনতার দরবারে তা আনা উচিত হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+