অযোধ্যা মামলার ভবিষ্যৎ শুক্রবার ঠিক করে দিতে পারে সুপ্রিম কোর্ট

শুক্রবার রাম জন্মভূমি - বাবরি মসজিদ মামলা যা সংক্ষেপে অযোধ্যা মামলা নামে পরিচিত, তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত।

শুক্রবার রাম জন্মভূমি - বাবরি মসজিদ মামলা যা সংক্ষেপে অযোধ্যা মামলা নামে পরিচিত, তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত। এই মামলায় আদালতের নেতৃত্বে মধ্যস্থতা হবে নাকি অন্য কিছু উপায়ে স্থায়ী সমাধান সূত্রে পৌঁছনোর চেষ্টা হবে তার ঘোষণা হবে।

অযোধ্যা মামলার ভবিষ্যৎ শুক্রবার ঠিক করে দিতে পারে সুপ্রিম কোর্ট

বুধবার এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। রাম জন্মভূমি - বাবরি মসজিদ মামলায় অন্যতম পক্ষ অখিল ভারতীয় হিন্দু মহাসভা মধ্যস্থতার জন্য তিনটি নাম প্রস্তাব করে। তাঁরা হলেন - প্রাক্তন মুখ্য বিচারপতি দীপক মিশ্র, জগদীশ সিং খেহর ও প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি একে পট্টানায়েক। এদিকে নির্মোহী আখড়াও তিনজনের নাম প্রস্তাব করে। এঁরা হলেন - বিচারপতি কুরিয়েন জোসেফ, একে পট্টনায়েক ও জিএস সিংভি।

তবে মুসলমানদের তরফে যাঁরা ছিলেন তাঁরা কারও নাম মধ্যস্থতার জন্য প্রস্তাব করেননি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সাংবিধানিক বেঞ্চ এই মামলা শুনবে নাকি অযোধ্যা মামলা নিম্ন বেঞ্চে শোনা হবে তা নিয়ে নির্দেশ দেওয়া হবে।

মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এদিন অযোধ্যা মামলা শুনেছে। বিচারপতি এসএ বোবডে, বিচারপতি এনভি রামানা, বিচারপতি ইউইউ ললিত ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই বেঞ্চে বিচারপতি হিসাবে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+