অযোধ্যা নিয়ে সুপ্রিমকোর্টের মধ্যস্থতাকারী কমিটি, একনজরে
গত মার্চে সুপ্রিম কোর্ট অযোধ্যা নিয়ে তিন সদস্যের মধ্যস্থকারী কমিটি গঠন করেছিল।
গত মার্চে সুপ্রিম কোর্ট অযোধ্যা নিয়ে তিন সদস্যের মধ্যস্থকারী কমিটি গঠন করেছিল। যার প্রধান করা হয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ফকির মহম্মদ, ইব্রাহিম কালিফুল্লাকে। কমিটির অন্য সদস্যরা ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর এবং মাদ্রাজ হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পঞ্চু।

১০ মে সর্বোচ্চ আদালত মধ্যস্থতাকারী প্যানেলকে ১৫ অগাস্ট পর্যন্ত সময়সীমা বেধে দেয়, এই সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করতে। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত জানিয়েছে ১৮ জুলাই-এর মধ্যে মধ্যস্থতাকারীদের রিপোর্ট পেশ করতে হবে।
এদিন সর্বোচ্চ আদালত জানিয়েছে, যদি মধ্যস্থতাকারীরা ব্যর্থ হন, তাহলে ২৫ জুলাই থেকে প্রতিদিন শুনানি হবে অযোধ্যা নিয়ে। এর আগে গোপাল সিং বিশারদ নামে এক আবেদনকারী জানান, মধ্যস্থতাকারীরা সেরকম ভাবে এগোতে পারেননি। ফলে এই মামলার তাড়াতাড়ি শুনানির বন্দোবস্ত করা হোক।












Click it and Unblock the Notifications