ফের জোসেফেকেই সুপারিশ করবে কলেজিয়াম, তবে এবার থাকবে আরও নাম

শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য অন্যান্য কয়েকজনের নামসহ বিচারপতি জোসেফের নাম ফের কেন্দ্রের কাছে পাঠানোর সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

শুক্রবার, শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য ফের উত্তরাখন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে এম জোসেফের নামই পাঠানো হবে বলে সম্মত হয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তবে এবার বিচারপতি জোসেফের সঙ্গে আরও কয়েকজন বিচারকের নামও পাঠানো হবে বলে ঠিক করেছেন তাঁরা। বাকি নামগুলি ১৬ মে আরেকটি বৈঠকের মাধ্যমে স্থির করা হবে। ততদিন পর্যন্ত বিচারপতি জোসেফের নামও কেন্দ্রের কাছে পাঠানো হবে না।

জোসেফের নামই সুপারিশ করবে কলেজিয়াম

এদিন সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বিচারপতি জোসেফকে আনা ঠিক হবে কি না, সে বিষয়ে আলোচনায় বসেন কলেজিয়াম সদস্যরা। গত মাসে কলেজিয়াম উত্তরাখন্ড হাইকোর্টের প্রধান বিচারপতির নাম সুপারিশ করে পাঠালেও তা ফিরিয়ে দিয়েছিল। শীর্ষ আদালতকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছিল কেন্দ্রের তরফে। সি.জি.আই দীপক মিশ্র, বিচারপতি চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এবি লোকুর এবং বিচারপতি কুরিয়ান জোসেফ, এই পাঁচ সবচেয়ে প্রাজ্ঞ বিচারপতিদের নিয়ে এই কলেজিয়াম গঠিত। কেন্দ্রের আবেদনে তাঁরা গত ২ মে-ও একটি মিটিং করেন। কিন্তু সেখানে কোনও সিদ্ধান্তে আসতে পারেননি।

বিচারপতি কে এম জোসেফ-কে নিয়ে কেন্দ্র বলেছিল, সুপ্রিম কোর্টের মাপকাঠি অনুযায়ী তিনি সুপারিশটি সঠিক নয়। পাশাপাশি বিচার বিভাগের উচ্চমহলে ইতিমধ্যে কেরলের যথেষ্ট প্রতিনিধিত্ব আছে। পাশপাশি তাঁ সিনিয়রিটি নিয়েও প্রশ্ন তোলে কেন্দ্রীয় সরকার। এছাড়া শীর্ষ বিচার বিভাগের মধ্যে এসসি / এসটি বিচারকদের অনুপস্থিতি দিকেও কলেজিয়ামের দৃষ্টি আকর্ষণ করা হয়।

গত ৯ মে সুপ্রিম কোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি বিচারপতি জে চেলামেশ্বর এ বিষয়ে মিটিং ডাকার জন্য ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে একটি চিঠি লেখেন। বিচারপতি চেলামেশ্বর বিচারপতি জানুয়ারি থেকে বর্তমান সময়ে পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি বলে, জোসেফের নামই ফের পাঠানোর পক্ষে সওয়াল করেছিলেন। পাশাপাশি কেন্দ্রের আপত্তি কেন বৈধ নয় তাও ব্যাখ্যা করেন। আগামী ২২ জুনেই অবসর নেবেন বিচারপতি চেলামেশ্বর। আর মাত্র ছয় দিন কাজ হয়েই শীর্ষ আদালতে গরমের ছুটি পড়বে। কাজেই তার আগে, বিচারপতি চেলামেশ্বরের জায়গায় কাকে শীর্ষ আদালতে জায়গা দেওয়া হবে তা ঠিক করে ফেলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+