Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

D.Y. Chandrachud: 'সুপ্রিমে' শেষ 'চন্দ্রচূড়' অধ্যায়, রইল প্রধান বিচারপতির যুগান্তকারী কয়েকটি রায়

D.Y. Chandrachud: শুক্রবার শেষ বারের জন্য সুপ্রিম কোর্টের এজলাসে বসছেন প্রধান বিচারপতি (CJI) ডিওয়াই চন্দ্রচূড়। ১০ নভেম্বর অবসর নিতে চলেছেন দেশের প্রধান বিচারপতি। ২০২২ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দুই বছরের চলার পথ শেষ হতে চলেছে রবিবার।

প্রধান বিচারপতির কর্মজীবন এমনিতেই ঐতিহাসিক। তার কারণ, বিচারপতি চন্দ্রচূড়ের বাবা ওয়াইভি চন্দ্রচূড়ও (YV Chandrachud) ভারতের প্রধান বিচারপতি ছিলেন। দেশে সবথেকে দীর্ঘ সময়ের প্রধান বিচারপতি ছিলেন তিনি। ১৯৭৮-এর ২২ ফেব্রুয়ারি থেকে ১৯৮৫-র ১১ জুলাই পর্যন্ত ওই পদে ছিলেন ওয়াইভি চন্দ্রচূড়। দুজনেরই কর্মজীবনে উল্লেখযোগ্য কিছু রায় (Judgements) পেয়েছে ভারতবাসী।

cji

কর্মজীবনের শেষ যত এগিয়ে আসছে, ততই মনের উৎকণ্ঠা বাড়ছে বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি। সম্প্রতি ভুটানে একটি সমাবর্তনের অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা যায়, "অতীত ও ভবিষ্যতের ভয় আমাকে ভাবাচ্ছে। কর্মজীবনে সত্যিই কি আমি ব্যতিক্রমী কিছু করতে পেরেছি? আগামী প্রজন্মের জন্য কিছু করে যেতে পারছি কি না তাও আমাকে ভাবায়। ইতিহাসে কীভাবে বর্ণিত থাকবে আমার কর্মজীবন, তা নিয়েও উদ্বিগ্ন আমি।"

ডি ওয়াই চন্দ্রচূড়ের পুরো নাম ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। তিনি প্রধান বিচারপতি থাকাকালীন একাধিক খোলনলচে বদলেছে সুপ্রিম কোর্টে। প্রযুক্তিগত বদলের মধ্যে উল্লেখযোগ্য ই-ফাইলিংয়ের আধুনিকীকরণ, অনলাইনে আবেদন, ঝুলে থাকা মামলার হোয়াটসঅ্যাপ আপডেট, পেন্ডিং কেসের ক্রমের লাইভ ট্র্যাকিং ও সর্বোপরি কোর্টরুমের লাইভ স্ট্রিমিং।

তবে চন্দ্রচূড়ের কলেজিয়ামের কোনও মহিলা বিচারককে সুপ্রিম কোর্টের বিচারপতি রূপে উন্নীত করা হয়নি। যার জেরে অনেকেই তাঁর সমালোচনা করে থাকেন। শুধু তাই নয়, চন্দ্রচূড়ের বেশকিছু রায় সুপ্রিম কোর্টে স্ববিরোধী (Contradictory) হয়ে গিয়েছে বলেও মনে করেন ওয়াকিবহাল মহল।

১৯৯৪ সালে সুপ্রিম কোর্টের নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ পরিষদীয় গণতন্ত্রের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছিল বিধানসভার সদস্যদেরই। রাষ্ট্রপতি শাসনের (President Rule) অপব্যবহারের অভিযোগ তোলে আদালত। কিন্তু আবার জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের সিদ্ধান্তকেও সমর্থন করে সুপ্রিম কোর্ট।

ডি ওয়াই চন্দ্রচূড়ের উল্লেখযোগ্য রায়দানগুলি হল:

৩৭০ ধারা রদ

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের (Article 370) সিদ্ধান্ত বহাল রেখেছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়, ২০২৪-এর ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে হবে। গত মে মাসে রায় পর্যালোচনা না করে ৩৭০ ধারা বাতিলকে বৈধ বলে ঘোষণা করেন প্রধান বিচারপতি।

সম-লিঙ্গ বিবাহ

সমপ্রেমকে (Homosexuality) অপরাধমুক্ত ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তবে সমপ্রেমী বিবাহকে আইনি স্বীকৃতি না দিয়ে কেন্দ্রকে এব্যাপারে কমিটি গড়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। আদালতের নির্দেশে ৬ মাসের মাথায় ছয় সদস্যের কমিটি গঠন করে কেন্দ্র।

ইলেকটোরাল বন্ড প্রত্যাহার

নির্বাচনী বন্ড প্রকল্প (Electoral Bond Scheme) প্রত্যাহার করেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি জানান, "এই প্রকল্প নাগরিকদের তথ্যের অধিকার আইন লঙ্ঘন করে। কোনও কিছুর বিনিময়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া হয় নির্বাচনী বন্ডের মাধ্যমে। নির্বাচনী বন্ড প্রকল্প কালো টাকা আটকানোর একমাত্র উপায় হতে পারে না বলেও জানান ডি ওয়াই চন্দ্রচূড়।"

নিট-ইউজি 'প্রশ্নফাঁস'

নিট-ইউজির প্রশ্নফাঁসের (NEET UG Paper Leak) অভিযোগে তোলপাড় হয়েছে গোটা দেশ। যদিও পরীক্ষায় প্রশ্নপত্রের কোনও সিস্টেমেটিক লিক হয়নি বলে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। নতুন করে পরীক্ষার আবেদনও খারিজ করে দেন। যারা বেআইনিভাবে পাস করেছিলেন, তাঁদের নিয়ে পুনরায় পরীক্ষার প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে ডি ওয়াই চন্দ্রচূড়ের দীর্ঘ আট বছরের কর্মজীবন বর্ণময় বললেও কম বলা হয়। এক শব্দে বা বাক্যে নয়, ডি ওয়াই চন্দ্রচূড়ের কর্মজীবন নিয়ে আস্ত রচনা লিখতে হয়। শুক্রবার শেষ কর্মদিবস চন্দ্রচূড়ের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+