Supreme Court: হরিয়ানায় গোষ্ঠীসংঘর্ষে উত্তাল, বিরল পদক্ষেপ নিলেন প্রধান বিচারপতি

হরিয়ানা বিগত তিনদিন ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তাল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপচতি এই ঘটনায় এক বিরল পদক্ষেপ নিলেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাংবিধানিক বেঞ্চের নেতৃত্ব দিয়ে সমস্ত নথি পরীক্ষা করেন। তারপর দ্রুত হরিয়ানার মামলার শুনানির জন্য বিচারপতিদের বিশেষ প্যানেল গঠন করে দেন।

সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ অন্তত পাঁচজন বিচারপতির একটি বিশেষ প্যানেল, সংবিধানের সঙ্গে জড়িত যেকোনও বিষয়ে এই বেঞ্চ রায় দিতে পারে। হরিয়ানার নুহতে দাঙ্গার বিষয়ে একটি পিটিশনের জন্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় শুনানির রোস্টার অনুযায়ী করায় বাধা দেন।

Supreme Court

সম্প্রতি বজরং দলের একটি সমাবেশে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে একটি আবেদন করে। সুপ্রিম কোর্ট ৩৭০ ধারা রদ বিষয়ক মামলাকে বিশেষ গুরুত্ব আরোপ করে জরুরি ভিত্তিতে শুনানি শুরু করেছে। বুধবার থেকেই শুরু হওয়ার কথা এই শুনানির। কিন্তু হরিয়ানার জন্য সেই সাংবাধিনাকি বেঞ্চের আলোচনাও স্থগিত করা হয়েছে।

হরিয়ানার হিংসার ঘটনায় দুই নিরাপত্তা কর্মীসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আবেদনকারী সাংবাদিক শহীন আবদুল্লার আইনজীবী সিইউ সিং বুধবার সকালে বিচারপতি অনিরুদ্ধ বোসের কাছে দ্রুত শুনানির অনুরোধ করেছিলেন।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে যাওয়ার জন্য বিচারপতি বোস পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনেই অবিলম্বে হস্তক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধান বিচারপতির কাছে মামলাটি উপস্থাপ করা হয়। প্রধান বিচারপতি নথি পরীক্ষা করে জরুরি ভিত্তিকে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির সমন্বয়ে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন।

বিচারপতিরা সঞ্জীব খান্না নুহ মামলার শুনানির পর ৩৭০ ধারা রদকে চ্যালেঞ্জ করে মামলায় শুনানিতে অংশ নেন। নুহ মামলার শুনানি শেষ হয় ২টো ১৫ মিনিটে, ২টো ২০ মিনিটে ৩৭০ দারা রদ সংক্রান্ত মালার শুনানি শুরু হয়। নুহ পরিস্থিতির উপর আবেদনের জবাবে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে নুহতে সাম্প্রদায়িক সংঘর্ষের পরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের মিছিল চলাকালীন কোনও ঘৃণাত্মক বক্তব্য রাখা যাবে না। হিংসা প্রতিরোধ করতে এই নির্দেশ মেনে চলতে হবে। এখানে উল্লেখ্য, রাজ্য সরকার এই ঘটনায় ১১৬ জনকে গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+