বিজেপিশাসিত রাজ্যগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কেন কেন্দ্র? বিস্ফোরক সুপ্রিম কোর্ট
বিজেপিশাসিত রাজ্যগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার ব্যর্থ হয়েছে কেন্দ্র। কেন রাজ্যের অবস্থা চরমে পৌঁছনোর পরও কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিতে পারছেন না, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করল সুপ্রিম কোর্ট। নাগাল্যান্ড থেকে মণিপুর রাজ্যের পরিস্থিতি বর্ণনা করে সুপ্রিম কোর্ট কাঠগড়ায় তুলেছে কেন্দ্রীয় সরকারকে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নিশানা করে জানিয়েছে, বিজেপিশাসিত রাজ্যগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করে শীর্ষ আদালত প্রশ্ন ছুড়ে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দিকে। নাগাল্যান্ডে মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে কেন কেন্দ্র?

সুপ্রিম কোর্টের প্রশ্ন, "আপনারা কেন আপনার নিজের দলের রাজ্য সরকারগুলির বিরুদ্ধে কাজ করেন না? আপনি অন্যান্য দলের রাজ্য সরকারের বিরুদ্ধে চরম অবস্থান নেন, কিন্তু যখন রাজ্যে আপনার সরকার থাকে তখন আপরনি কিছুই করতে পারেন না, সেটা বারবার প্রমাণিত হয়েছে।"
একটি আদালত অবমাননার আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নাগাল্যান্ড সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের আদেশকে আমান্য করে স্থানীয় সংস্থার নির্বাচন করার নির্দেশ দিয়েছে। কী করে এই আদেশ অমান্য করা হয। কেন কেন্দ্র কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারল না!

বিচারপতি এস কে কাউল বলেন, "সংরক্ষণ হল একটি ইতিবাচক পদক্ষেপ। মহিলাদের সংরক্ষণ তার উপর ভিত্তি করেই হয়েছে। তাহলে আপনি কীভাবে সাংবিধানিক বিধান থেকে বেরিয়ে আসবেন? আমি এটি বুঝতে পারছি না। কেন নাগাল্যান্ড সরকার এমন সিদ্ধান্ত নিল, সেটাও একটা বড় প্রশ্ন।"
নাগাল্যান্ড হল এমন একটি রাজ্য, যেখানে নারীদের শিক্ষা, অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থান সেরাদের মধ্যে রয়েছে। সেজন্যই নারীদের জন্য রিজার্ভেশন কেন কার্যকর করা যায় না, তা আমদের বোধগম্য হচ্ছে না" শুনানির সময় বিজেপিশাসিত মণিপুরের হিংসার কথাও উল্লেখ করা হয়েছিল।












Click it and Unblock the Notifications