ঝাড়খণ্ডে গাড়ির ধাক্কায় বিচারকের মৃত্যু! সিবিআই তদন্তের দাবি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের

ঝাড়খণ্ডে গাড়ির ধাক্কায় বিচারকের মৃত্যু! সিবিআই তদন্তের দাবি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের

ধানবাদের অতিরিক্ত জেলা জজের (additional district judge) 'সন্দেহজনক' দুর্ঘটনার মৃত্যুর ভিডিও ছড়িয়ে পড়তেই দেশজুড়ে বিচারবিভাগ যেন কাঁপছে। প্রাথমিক তদন্তে এর পিছনে একটি সন্দেহজনক বিষয় পাওয়া গিয়েছে। দেশের প্রধান বিচারপতি রামানা সুপ্রিম কোর্টের বার কাউন্সিলকে (supreme court bar council) আশ্বস্ত করে বলেছেন, তিনি বিষয়টি নিয়ে ঝাড়খণ্ডের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছেন।

প্রাতর্ভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কা

প্রাতর্ভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কা

বুধবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে একটি সন্দেহজনক অটোরিক্সা/টেম্পোর ধাক্কায় মৃত্যু হয় ধানবাদে অতিরিক্ত জেলা জজ উত্তর আনন্দের। তবে এই ঘটনার বেশ কয়েকঘন্টা পরে একটি সিসিটিভি ফুটেজ থেকে তদন্তকারীরা অনুমান করছেন, ঘটনাটি ঘটানো হয়েছে। এটা কোনও দুর্ঘটনা নয়।

গাড়ি চুরি করে

গাড়ি চুরি করে

পুলিশি তদন্ত শুরুর পরে জানা গিয়েছে, জজের মৃত্যুর কয়েক ঘন্টা আগে গাড়িটি চুরি করা হয়েছিল। পরে বিচারককে ধাক্কা মেরে গাড়িটি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

সিবিআই তদন্ত দাবি

সিবিআই তদন্ত দাবি

এদিকে বিষয়টি পৌঁছে যায় সুপ্রিম কোর্টেও। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং জরুরি শুনানি দাবি করেন। তিনি এই দাবি প্রথম তোলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সামনে, পরে প্রধান বিচারপতির সামনে। সুপ্রিম কোর্টে যাতে নিজে থেকেই মামলা দায়ের করেন, সেই দাবি তোলেন তিনি। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলেন, সিসিটিভি ফুটেজেই দেখা যাচেছন ঘটনাটি দুর্ঘটনা নয়। পরিকল্পনা করেই ঘটানো হয়েছে। বিষয়টিতে বিচার ব্যবস্থার স্বাধীনতার ওপরে হামলা বলে অবিহিত করেন তিনি। ঘটনায় সিবিআই তদন্তের দাবিও তোলেন তিনি।

রিপোর্ট পেশের নির্দেশ

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং বলেন, যদি কোনও গ্যাংস্টারের জামিন প্রত্যাখ্যানের জন্য যদি এই ঘটনা ঘটে, তাহলে তাহলে তা বিচারবিভাগের ক্ষেত্রে মারাত্মক। পরে দেশের প্রধান বিচারপতি এনভি রামানা জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে ঝাড়খন্ডের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছেন। হাইকোর্টের তরফে এব্যাপারে জেলা পুলিশকে নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি বুধবার বিকেলে সিনিয়র পুলিশ এবং জেলার আধিকারিকদের নির্দেশ দেন, এব্যাপারে বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দিতে।

ছবি সৌ:টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+